বীরভূম থেকে বিজেপিকে বেলাইন করার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের

বীরভূম: বীরভূমের নানুরে নির্বাচনী জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার আল-আমীন মডেল স্কুল পাপুড়ী মাঠে আয়োজিত সভায় তিনি বলেন, “বিজেপিকে বেলাইন করে দিন, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mamata-banerjee-resigns-23-posts-before-election-2026

বীরভূম: বীরভূমের নানুরে নির্বাচনী জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার আল-আমীন মডেল স্কুল পাপুড়ী মাঠে আয়োজিত সভায় তিনি বলেন, “বিজেপিকে বেলাইন করে দিন, তাহলে সাধারণ মানুষকে আর লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হতে হবে না৷”

সভায় বক্তব্য রাখতে গিয়ে বীরভূমের সঙ্গে নিজের আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরেন তিনি৷ “বীরভূম আমার নিজের মাটি,” বলেন মমতা৷ পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বোলপুরের ঐতিহ্যের উল্লেখ করেন৷ একই সঙ্গে অর্মত্য সেনের জমি সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে তিনি জানান, অন্যায় রুখতে তিনি নিজেই পদক্ষেপ করেছিলেন৷

   

ভোটার তালিকার ফর্ম ৬ নিয়ে রাজ্য রাজনীতিতে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, ভারতীয় জনতা পার্টি বাইরের লোকদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে৷ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশকে উল্লেখ করে তিনি বলেন, “সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, এই ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।”

মমতা জানান, এখনও পর্যন্ত প্রায় ২২ লক্ষ মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যদিও প্রায় ১৮ লক্ষ নাম বাকি রয়েছে৷ যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ট্রাইব্যুনালে আবেদন করার খরচ রাজ্য সরকার বহন করবে বলেও আশ্বাস দেন তিনি৷ গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷

তিনি বলেন, “প্রতিনিয়ত গ্যাসের দাম বাড়ছে, এতে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠছে৷” একই সঙ্গে তিনি দাবি করেন, রাজ্য সরকার বিনামূল্যে রেশন দিচ্ছে, অথচ বিজেপি সেই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে৷ যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এগুলো কোনও দান নয়, মানুষের সহায়তার জন্য৷” যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের আশ্বস্ত করে তিনি জানান, খুব শিগগিরই সব আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে৷

এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন মমতা৷ তিনি বলেন, “বয়স্ক মানুষদের রোদে দাঁড়িয়ে লাইনে অপেক্ষা করতে হচ্ছে, এটা অত্যন্ত কষ্টকর৷” তাঁর অভিযোগ, এই পরিস্থিতির জন্য দায়ী বিজেপির নীতি৷ ২০২৬ সালের নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, “বাংলায় বিজেপির কোনও জায়গা থাকবে না৷” নানুরের সভার পর এদিন মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় প্রচারে যাওয়ার কথা রয়েছে তাঁর৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google