ক্যানভাসে ‘ভ্যানিশ কুমার’! মমতার নিশানায় কে?

কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল। রাজ্যে যখন মুখ্য…

Mamata Banerjee paint Vanish Kumar

কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল। রাজ্যে যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ ভোট প্রস্তুতি খতিয়ে দেখছে, ঠিক সেই সময়েই ধর্নামঞ্চ থেকে ক্যানভাসে ছবি এঁকে তাঁকে ‘ভ্যানিশ কুমার’ বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলনেত্রী। অন্যদিকে, রাজনৈতিক নেতাদের মন্তব্যের সরাসরি জবাব না দিয়ে সংবিধান মেনে চলার স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।

ক্যানভাসে ‘ভ্যানিশ কুমার’

মঙ্গলবার ধর্নামঞ্চে বসে একটি ছবি আঁকেন মুখ্যমন্ত্রী। যে ক্যানভাসে তিনি ছবিটি আঁকছিলেন, সেটিতে স্পষ্ট লেখা ছিল ‘ভ্যানিশ কুমার’। ছবিটির তাৎপর্য ব্যাখ্যা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এটি একটি প্রতীকী ছবি। তাঁর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় মৃতদের নাম বাদ দেওয়ার নামে বহু বৈধ ভোটারের নামও তালিকা থেকে উধাও করে দেওয়া হয়েছে। মৃতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতেই ক্যানভাসের পাশে দুটি মালা রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

   

কী বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের? Mamata Banerjee paint Vanish Kumar

মুখ্যমন্ত্রীর এই লাগাতার কটাক্ষের পর এদিন সাংবাদিক সম্মেলনে নিজেদের অবস্থান স্পষ্ট করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানান, রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন কিছু বলবে না। কমিশন সম্পূর্ণভাবে সংবিধান মেনে কাজ করে।

রাজ্যে ভোটের আগে বা পরে হওয়া হিংসা নিয়ে কড়া অবস্থান জানিয়ে তিনি বলেন, “অতীতে ভোটের আগে ও পরে যে হিংসা হত, আশা করছি আজ আমাদের স্পষ্ট বার্তার পরে এই সব হবে না।”

রাজ্যে কত দফায় ভোট?

আসন্ন নির্বাচন কত দফায় হবে, সেই প্রশ্নের উত্তরে জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলি তাদের পরামর্শ দিয়েছে। বাংলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে দিল্লি ফিরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কমিশন।