পূর্ব বর্ধমান: সাতসকালে পূর্ব বর্ধমানের গলসিতে দিল্লি-কলকাতা ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা৷ আহত রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু এবং তাঁদের গাড়ির চালক মঙ্গল মুর্মু৷
বুধবার সকালে মালতি টুডু গাড়িতে করে বর্ধমান থেকে বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন। পূর্ব বর্ধমানের গলসির সুরুল এলাকায় একটি ফ্লাইওভারের উপরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক প্রথমে একটি ভ্যানে সজোরে ধাক্কা মারে। এরপর দ্রুত গতিতে আসা ওই ট্রাকটি মন্ত্রীর স্ত্রীয়ের গাড়িটিকেও পিছন থেকে ধাক্কা মারে। তবে চালক মঙ্গল মুর্মুর তৎপরতায় শেষ মুহূর্তে কোনোরকমে ব্রেক কষে গাড়িটিকে নিয়ন্ত্রণ করায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মালতি টুডুর মাথায় এবং বাঁ হাতে আঘাত লেগেছে এবং তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, মন্ত্রীর গাড়ির চালক মঙ্গলের হাতে এবং প্রথম ধাক্কা খাওয়া ভ্যানের চালক কার্তিক হাজরার শরীরেও আঘাত লেগেছে, এবং তাঁরা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে মালতি টুডু জানিয়েছেন যে, সেই মুহূর্তে তাঁদের গাড়ির সামনে অন্য কোনো গাড়ি না থাকায় চালক বড় বিপত্তি সামলাতে পেরেছেন। পুরো ঘটনার জেরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
‘এই অপমান আমার প্রাপ্য নয়’, দলনেত্রীর সঙ্গে বাকবিতণ্ডার পর ক্ষোভ প্রকাশ কল্যাণের
১০ কোটি টাকার মানহানির মামলা! মদন মিত্রকে আইনি নোটিশ পাঠালেন অভিষেক
‘মুখ খুললে সব ফাঁস করে দেব’, নাম না করে শুভেন্দুকে চরম হুঁশিয়ারি মমতার





