অনুগ্রহ করে শুনবেন! এখন লোকাল ট্রেনও সিসিটিভির নজরে

হাওড়া: এবার থেকে লোকাল ট্রেনে উঠলে আপনি থাকবেন সিসিটিভির নজরে৷ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস অর্থাৎ শুক্রবার পূর্ব রেলের হাওড়া বিভাগ থেকে প্রথম ‘অ্যালস্টম’ UMU কামরা চালু করা হল৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

হাওড়া: এবার থেকে লোকাল ট্রেনে উঠলে আপনি থাকবেন সিসিটিভির নজরে৷ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস অর্থাৎ শুক্রবার পূর্ব রেলের হাওড়া বিভাগ থেকে প্রথম ‘অ্যালস্টম’ UMU কামরা চালু করা হল৷ হাওড়া স্টেশনের ৭নম্বর প্ল্যাটফর্ম থেকে এই বিশেষ রেক বিশিষ্ট কামরার ট্রেন চালু করা হয়৷

এই কামরাগুলির বৈশিষ্ট্য কী? পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এই কামরাগুলিতে রয়েছে আর্টিস্টদের হাতে আঁকা বিভিন্ন ছবি৷ শুধু তাই নয়, কামরার বাইরের দেওয়াল জুড়ে জাতীয় পতাকার রঙে দেশনায়ক নেতাজি সহ বিপ্লবী ভগৎ সিং-কে প্রজাতন্ত্র দিবসের ভাবনাকেও ফুটিয়ে তোলা হয়েছে৷

   

সেই সঙ্গে কামরাগুলিতে যাত্রী স্বাছন্দ ও সুরক্ষার কথা চিন্তা করে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে৷ এছাড়াও রয়েছে ডিসপ্লে বোর্ড৷ কামরাগুলিতে বিশেষ করে মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্তে খুশি যাত্রীরা৷ পূর্ব রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রীরা৷

হাওড়া বিভাগের মুখ্য প্রবন্ধক সঞ্জীব কুমার বলেন, ‘‘হাওড়া বিভাগে প্রথম ১২ কামরার অ্যালস্টম রেক চালু করা হল৷ এই কামরাগুলো সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি৷ তাই বেশি মজবুত ও অগ্নিনিয়ন্ত্রক৷ এই রেকের সবকটি কামরাতে সিসিটিভি ক্যামেরা ও মহিলা কামরাতে ‘প্যানিক বটন’ দেওয়া হয়েছে৷ কোনও বিশেষ পরিস্থিতিতে ওই বটনের মাধ্যমে মহিলা যাত্রীরা সরাসরি মোটম্যানের সঙ্গে কথা বলতে পারবেন৷’’

এক মহিলা যাত্রী বলেন, ‘‘সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে৷ অনেক সময় মহিলা কামরায় পুরুষ উঠে খারাপ ব্যবহার করেন৷ এছাড়াও রাতে কামরা ফাঁকা থাকে, তখন প্রাণের ভয়ও থাকে৷ এখন এই সব থেকে মহিলারা মুক্তি পেল৷ এছাড়াও হাতে আঁকা ছবির জন্য কামরাগুলি আরও সুন্দর লাগছে৷’’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google