কমল তাপমাত্রা, একাধিক জেলায় ফের জারি হলুদ সতর্কতা

কলকাতা: কালবৈশাখীর জোড়া প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা দিয়েছে৷ ঝড়-বৃষ্টি নামতেই শহরের তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা কমে (Temperature Drop) গিয়েছে৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
west-bengal-weather-forecast-february-rain-alert

কলকাতা: কালবৈশাখীর জোড়া প্রভাবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা দিয়েছে৷ ঝড়-বৃষ্টি নামতেই শহরের তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা কমে (Temperature Drop) গিয়েছে৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি কম বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে৷

প্রায় ১৮ দিন পর শহরের পারদ ২০ ডিগ্রির নিচে নামল৷ সোমবার বিকেলে মরশুমের প্রথম কালবৈশাখী আঘাত হানে শহরে৷ ঘণ্টায় ৭০ কিমিরও বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি৷ এর ফলে রাতারাতি আবহাওয়া অনেকটাই ঠান্ডা হয়ে যায়৷ মঙ্গলবার সকালেও সেই মনোরম আবহাওয়া অনুভব করেছেন শহরবাসী৷ তবে আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়তে পারে৷ তবে বিকেল বা সন্ধ্যার দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়৷

   

বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ দমকা হাওয়ার গতিবেগ ৩০–৪০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে৷ আগামী ২৩ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google