বৈঠকের ভিডিও রেকর্ডিং হবে, বললেন মুখ্যমন্ত্রী!

জটিলতা যে জায়গায় ছিল, সেইখানেই আটকে রয়েছে (Junior Doctors Meeting) । আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বরও ভেস্তে গেল বৈঠক। স্বাস্থ্যভবনের সামনের আন্দোলনস্থল থেকে তারা কনভয় বাসে করে কালীঘাটে যান। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

জটিলতা যে জায়গায় ছিল, সেইখানেই আটকে রয়েছে (Junior Doctors Meeting) । আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বরও ভেস্তে গেল বৈঠক। স্বাস্থ্যভবনের সামনের আন্দোলনস্থল থেকে তারা কনভয় বাসে করে কালীঘাটে যান। কিন্তু সেইখানে জুনিয়র ডাক্তারদের পূর্বনির্ধারিত প্রথম ইমেলের শর্তমতো লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা না থাকায়, এখনও পর্যন্ত সেই বৈঠক হয়নি। স্বাস্থ্যভবন সাফাই অভিযানের দিন যখন নবান্নে বৈঠক ডাকা হয়, তখনই তারা ইমেল মারফত চারটি শর্ত রেখেছিল। সেই শর্ত অনুযায়ী আজও লাইভ স্ট্রিমিং না থাকাতেই এই বিপত্তি।

পাঁচদফা দাবিতে অনড় থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা

   

আলোচনা শুরুর নির্দিষ্ট সময় পার হবার কয়েকঘন্টা ধরেও অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিং শুরু হবার কথা ছিল ৭টা বেজে ১০ মিনিটে। এখনও অপেক্ষায় তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

মুখ্যমন্ত্রীর বক্তব্য আজ যে চিঠি পাঠানো হয়েছিল সেখানে লাইভ স্ট্রিমিং-এর কোনও কথা উল্লেখ ছিল না। তিনি আরও বলেছেন, “তোমরা ভিজছ কেন? আমি তো তোমাদের জন্য বসার ব্যবস্থা করেছি। মিটিং না করো একটু চা খেয়ে যাও। তোমরা আমাদের সঙ্গে আজ লাইভ স্ট্রিমিং নিয়ে কোনও কথা বলোনি। বৈঠকের ভিডিও রেকর্ডিং হবে। তোমরা যখন মিটিং করবে না, তখন চিঠি দিলে কেন? তোমরা আমাকে অসম্মান করছ। এখানে সিকিউরিটির বিষয় রয়েছে। আমরা সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ভিডিও দেবো। সেই ভিডিওতে কোনও এডিটিং করা হবে না। আমি হাতজোড় করছি। মিনিটস সই করে দেব, আমাদের তরফে একজন সই করবে, তোমাদের তরফেও এক জন সই করবে।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google