‘মমতার জন্যেই ফেন্সিং-এ বাধা! ঢুকছে অনুপ্রবেশকারী!’ কোচবিহারে বিস্ফোরক হিমন্ত

কোচবিহার: কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুপ্রবেশ…

Himanta Sarma slams Mamata

কোচবিহার: কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুপ্রবেশ সমস্যা থেকে শুরু করে খাদ্যাভ্যাস, একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন তিনি।

অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ

হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগ, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বা ফেন্সিং দেওয়ার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দিচ্ছে না। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডারে ফেন্সিং করার জন্য জমি দিচ্ছেন না, আর সেই সুযোগেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অনায়াসেই বাংলায় ঢুকে পড়ছে।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে গোটা উত্তর-পূর্ব ভারত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দখলে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

   

খাদ্যাভ্যাস নিয়ে পাল্টা চ্যালেঞ্জ

তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে, বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে। এই প্রচারের পাল্টা জবাব দিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে চাই, আপনি এসে দেখে যান সাধারণ মানুষ মাছ-মাংস সবই খাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কেবল একটি জিনিসই স্পষ্টভাবে বন্ধ রাখা হয়েছে, তা হলো গো-মাংস।”

বিজেপি যে মানুষের ব্যক্তিগত খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করে না, তা বোঝাতেই তিনি অসমে গো-মাংস নিষিদ্ধ করার প্রসঙ্গটি টেনে আনেন। কোচবিহারের এই সভা থেকে হিমন্তের এমন কড়া অবস্থান ছাব্বিশের ভোটের আগে রাজনৈতিক পারদকে আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল৷