সফিকুলের শৌচালয়ে গণেশের প্রতিকৃতি! প্রতিবাদ করায় ধৃত ১০

কলকাতা: শৌচাগারে গণেশের মূর্তি রেখেছিলেন সফিকুল। (Mekhliganj)এমনটাই অভিযোগ উঠেছে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্ৰাম পঞ্চায়েতের ১৫৭ জামালদহ এলাকার চিতিয়ার ডাঙ্গাতে। সূত্রের খবরে জানা যাচ্ছে স্থানীয় সফিকুল সুলভ শৌচালয়ের ব্যবসা ...

By Sudipta Biswas

Published:

Follow Us
ganesha-image-toilet-mekhliganj-controversy-safiqul-case

কলকাতা: শৌচাগারে গণেশের মূর্তি রেখেছিলেন সফিকুল। (Mekhliganj)এমনটাই অভিযোগ উঠেছে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা গ্ৰাম পঞ্চায়েতের ১৫৭ জামালদহ এলাকার চিতিয়ার ডাঙ্গাতে। সূত্রের খবরে জানা যাচ্ছে স্থানীয় সফিকুল সুলভ শৌচালয়ের ব্যবসা করতেন এবং সেই শৌচালয়ের টাইলস দেওয়ালে ছিল হিন্দু দেবতা গণেশের প্রতিকৃতি। এই ঘটনা জানাজানি হতে স্বভাবতই উত্তপ্ত হয়ে ওঠে চিতিয়ার ডাঙ্গা। যাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা।

গত বুধবার থেকেই এই ইস্যুতে চলছে বচসা । হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে একটি ধিক্কার মিছিল করা হয়। তারপরই উত্তেজিত জনতা সফিকুল ইসলামের বাড়ির পাশে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী । মিছিলের পরবর্তীতে উত্তেজিত জনতা ইট বৃষ্টি শুরু করে । যার জেরে আহত হয় কয়েকজন পুলিশ কর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

   

আরও দেখুনঃ NTPC-তে ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, যোগ্যতা এবং বেতন জানুন

পরবর্তীতে আন্দোলনকারী ৮ জন পুরুষ ও ২ জন মহিলাকে গ্ৰেফতার করে মেখলিগঞ্জ থানায় নিয়ে আসে ‌। তারপর থেকেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী সহ হলদিবাড়ি থানার আইসি, মেখলিগঞ্জ থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী । ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলে রুট মার্চ । যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । মৌখিক

অভিযোগের ভিত্তিতে সফিকুল ইসলাম ও তার স্ত্রী কে পুলিশ তদন্তের জন্য গতকাল রাতে আটক করেছে বলে সূত্র মারফত খবর। ঘটনার পরিপ্রেক্ষিতে মেখলিগঞ্জের এসডিপিও আশীষ পি সুব্বা বলেন, ঘটনার জেরে একটু উত্তেজিত হয়ে পরেছিল এলাকা তবে এখন নিয়ন্ত্রণে রয়েছে। মিছিলের পরবর্তীতে উত্তেজিত জনতা ইট ছোড়ে যার জেরে আহত হয় পুলিশকর্মীরা । ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

পরবর্তী পদক্ষেপ পুলিশ আইন অনুযায়ী গ্ৰহণ করবে । ঘটনা প্রসঙ্গে স্থানীয় উপ প্রধানের স্বামী হিরণ্য রায় জানান, স্থানীয় সফিকুল সম্প্রতি এই শৌচালয়ের ব্যবসা শুরু করেছিল এবং তিনি আরও অভিযোগ করছেন যে গণেশের প্রতিকৃতি দেওয়া টাইলস ভুল করে আসতেই পারে কিন্তু সফিকুল ইচ্ছে করেই শৌচালয়ে হিন্দু দেবতার প্রতিকৃতি লাগিয়েছিল। তিনি আরও বলেন যে আলোচনায় বসার আগেই সনাতনী ঐক্যমঞ্চ এসে ঝামেলা করে এবং তারপরেই কেউ বা কারা ওই শৌচালয়ে আগুন ধরিয়ে দেয়।

হিরণ্য রায় বলেন তিনি চান দোষীর আইন মাফিক শাস্তি হোক। এই বিষয়ে সচেতন হিন্দু সমাজের অন্যতম সদস্য ভক্ত রায় বলেন, বার বার হিন্দু ভাবাবেগে আঘাত করা হচ্ছে। হুমায়ুন কবির এবং ফিরহাদ হাকিমের নাম করে তিনি বলেন এরাও হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন। আর আজ চ্যাংড়াবান্ধার এই ঘটনা সমস্ত কিছুর সীমা ছাড়িয়ে গিয়েছে এবং দোষীদের উপযুক্ত শাস্তি না হলে আরও বড় আন্দোলনে নামার কথাও বলেছেন তিনি।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.