পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে তাঁর পরিবারকে লাগাতার পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তুলে আদালতের (Calculla High Court) হস্তক্ষেপ চেয়েছেন তিনি। তাঁর দাবি, শুধু তিনি নন, তাঁর ছেলে ও জামাইদেরও বিভিন্নভাবে অযথা পুলিশি নজরদারি, জিজ্ঞাসাবাদ এবং হেনস্থার শিকার হতে হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিষয়টি উত্থাপন করা হয়।
আদালতে নির্মল ঘোষের আইনজীবী (Calculla High Court) জানান, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তাঁর মক্কেল এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক পুলিশি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া, অকারণে তলব করা, এমনকি পরিবারের সদস্যদেরও মানসিক চাপে রাখা হচ্ছে বলে অভিযোগ করা হয়। আবেদনকারীর দাবি, এই ধরনের পদক্ষেপ তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে এবং আইনের শাসনের পরিপন্থী।
শুনানির (Calculla High Court) সময় বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত বিচারিক হস্তক্ষেপ প্রয়োজন। আদালতের কাছে আবেদন জানানো হয়, যাতে পুলিশকে অযথা হয়রানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় এবং আবেদনকারীর পরিবারের সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকে।
আদালত(Calculla High Court) প্রাথমিকভাবে আবেদনটি গ্রহণ করে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। তবে মামলার শুনানি কবে হবে, সে বিষয়ে এদিন কোনও নির্দিষ্ট দিন বা সময় জানায়নি আদালত। ফলে এখন মামলাটি কবে তালিকাভুক্ত হবে এবং কবে থেকে বিস্তারিত শুনানি শুরু হবে, তা আদালতের পরবর্তী নির্দেশের উপর নির্ভর করছে।





