“গোপনে তোমারে..” ভোট ও ভালোবাসার যুদ্ধে সুজাতা-সৌমিত্র মুখোমুখি

যদি দেখা হয় প্রচারে! আড়চোখের দৃষ্টিতে দীর্ঘশ্বাস না থাকলেও “কেহ জানিবে না মোর গভীর প্রণয়” অবশ্যই থাকবে। সুজাতা ও সৌমিত্র এখন দুই শিবিরে। প্রচারে ও গণনার দিন মুখোমুখি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Soumitra Khan vs Sujata Mondal

যদি দেখা হয় প্রচারে! আড়চোখের দৃষ্টিতে দীর্ঘশ্বাস না থাকলেও “কেহ জানিবে না মোর গভীর প্রণয়” অবশ্যই থাকবে। সুজাতা ও সৌমিত্র এখন দুই শিবিরে। প্রচারে ও গণনার দিন মুখোমুখি হতেই হবে।

দ্বারকেশ্বর দিয়ে অনেক জল বয়ে গেছে। এই সময়ে সৌমিত্র-সুজাতার মুখ দেখাদেখি বন্ধ থেকে বিবাহ বিচ্ছেদের স্বাক্ষী থেকেছেন বিষ্ণুপুরের মানুষ। এবার নির্বাচনী যুদ্ধে সেই ‘প্রাক্তন’ স্ত্রী-র মুখোমুখি হতে হচ্ছে গত দু’বারের সাংসদ সৌমিত্র খাঁকে।

   

২০১৯ এর লোকসভা নির্বাচন। ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় নিজের নির্বাচনী এলাকার একটা বড় অংশে প্রবেশ করতে পারেননি তিনি। ফলে প্রচারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তৎকালীন সৌমিত্র জায়া সুজাতা। ফল প্রকাশের পর দেখা যায় সৌমিত্র খাঁ তাঁর নিকটতম প্রতিদ্বন্দী তৃণমূলের শ্যামল সাঁতরাকে ৮৭ হাজার ৯২ ভোটে পরাজিত করেন। সুজাতা পরে বিবাহ বিচ্ছেদ করে তৃণমূল শিবিরে।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার আগে থেকেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সূর চড়াতে শুরু করে দিয়েছিলেন সুজাতা মণ্ডল। ব্যক্তিগত আক্রমণ থেকে সাংসদ হিসেবে সৌমিত্র নিজের নির্বাচনী এলাকার জন্য ‘কিছুই করেননি’ এমন অভিযোগের কথাও শোনা গেছে তাঁর মুখে। যদিও এযাবৎ সুজাতাকে নিয়ে ‘স্পিকটি নট’ সৌমিত্র।

এবার ‘প্রাক্তন’ স্বামী-স্ত্রী-র নির্বাচনী লড়াই যে জমজমাট হতে চলেছে তা বোধহয় বলার অপেক্ষা রাখেনা। সারা দেশ ও রাজ্যের সবার নজর যে বিশেষ এই কেন্দ্রটির দিকে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google