Ditipriya Roy: ‘মুজরা করছেন রানিমা’ দ্বিতিপ্রিয়ার নাচ দেখে অবাক নেটবাসী

পরনে লাল লেহেঙ্গে, ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘কাজরা রে কাজরা রে’, আর ক্যামেরার সামনে নাচ করছেন রানিমা। তাও আবার যে সে নাচ নয়। মুজরা করছেন তিনি। ( Ditipriya Roy ) ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

পরনে লাল লেহেঙ্গে, ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘কাজরা রে কাজরা রে’, আর ক্যামেরার সামনে নাচ করছেন রানিমা। তাও আবার যে সে নাচ নয়। মুজরা করছেন তিনি। ( Ditipriya Roy ) রানিমার এমন রূপ দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বাবা ও কাকার সঙ্গে বলিউড ফেমাস এই আইটেমে নাচ করেছেন অচিনেত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যা দেখে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ সবাই।

 স্তনের আকৃতি থেকে কুপ্রস্তাব কাস্টিং কাউচ নিয়ে অকপট সায়ন্তনী ঘোষ

   

খুব ছোটবেলায় অভিনয়ে এসেছিলেন দ্বিতিপ্রিয়া। একের পর এক ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। তবে রাসমনি চরিত্র ঘুরিয়ে দিয়েছে অভিনেত্রীর ভাগ্যের চাকা। (Ditipriya Roy) তবে এই চরিত্রের জন্য কম কিছু করেননি অভিনেত্রীও। মাত্র ১৫ বছর বয়সে আটপৌড়ে শাড়ি, গা ভর্তি গয়না, এক মাথা সিঁদুর নিয়ে দিনের পর দিন ক্যামেরার সামনে এসেছেন তিনি। এখানেই শেষ নয়। দর্শকদের জন্য বৃদ্ধ রানিমার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে এবার সেই ইমেজ থেকে নিজেকে এক্কেবারে বার করে আনতে মরিয়া তিনি। অভিনেতারা নতুন নতুন চরিত্রের জন্য নিজেদের ভাঙবেন-গড়বেন এটাই স্বাভাবিক।

https://www.instagram.com/reel/CaYyn6bgjhS/?utm_source=ig_web_copy_link

‘পিলু’ ধারাবাহিকের সেটে ‘র‍্যাগিং’ করা হয় মেঘাকে!

<

p style=”text-align: justify;”>কিছুদিন আগে, ডেনিম জিন্স, সাদা শার্ট তারওপর ডেনিম ব্রালেটে হট এই লুকে অনুরাগীদের কালঘাম ছুটিয়ে দিয়েছেন তিনি। (Ditipriya Roy ) আপাতত কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সঙ্গে সেরে ফেলেছেন ছবির শ্যুটিংও।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google