কাটমানি রুখতে পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বর, শুভেন্দু গড়ে নয়া উদ্যোগ

কলকাতা: বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ পাইয়ে দেওয়ার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এই প্রবণতা রুখতে এবার সরাসরি আসরে নামল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের তরফে চালু করা ...

By Moumita Biswas

Published:

Follow Us
cut money complaints helpline

কলকাতা: বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ পাইয়ে দেওয়ার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এই প্রবণতা রুখতে এবার সরাসরি আসরে নামল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের তরফে চালু করা হলো একটি বিশেষ হেল্পলাইন নম্বর। কিন্তু বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু অধিকারীর জেলায় পুলিশের এই উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

পুলিশের হেল্পলাইন ও ব্যবস্থা

সরকারি প্রকল্প সংক্রান্ত অভিযোগ জানাতে জেলা পুলিশ ৭০৪৭৯৮৯৮০০ নম্বরটি চালু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই হেল্পলাইন নম্বরটি ২৪ ঘণ্টাই চালু থাকবে।

   

‘বাংলার বাড়ি’ প্রকল্প বা অন্য কোনো সরকারি প্রকল্পে কেউ কাটমানি চাইলে, অথবা সুবিধা দিতে দেরি বা আবেদন খারিজ করলে সাধারণ মানুষ এই নম্বরে ফোন করতে পারবেন। জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পরিচয় গোপন রেখেই অভিযোগ জানানো যাবে।

যদি অভিযোগের সঙ্গে কোনো অডিও বা ভিডিও প্রমাণ থাকে, তবে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। দলমত নির্বিশেষে এই ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার।

রাজনৈতিক বিতর্ক cut money complaints helpline

ভোটের মুখে পুলিশের এই পদক্ষেপকে ‘আইওয়াশ’ বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, “পুরো সরকারটাই দুর্নীতিগ্রস্ত। পুলিশকে রাস্তায় তোলা তুলতে দেখা যায়। এটি ভোটের আগে একটি গিমিক ও হাস্যস্পদ নাটক।”

অন্যদিকে, পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তৃণমূল। শাসকদলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় বলেন, “তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমরা আগেই প্রশাসনকে সতর্ক করেছিলাম, এখন পুলিশকেও জানাতে বলছি।”

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google