CBI: রাজু সাহানির বিপুল কালো টাকা সহ থাইল্যান্ড সংযোগে তৃণমূলের অন্দরে চাপা আতঙ্ক

হালিশহর (Halisahar) পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস নেতা রাজু সাহানির (Raju Sahani) ঘর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। ধৃত তৃণমূল নেতাকে পশ্চিম বর্ধমানের আসানসোলে সিবিআই (CBI) ...

By Rana Das

Published:

Follow Us

হালিশহর (Halisahar) পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস নেতা রাজু সাহানির (Raju Sahani) ঘর থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা। ধৃত তৃণমূল নেতাকে পশ্চিম বর্ধমানের আসানসোলে সিবিআই (CBI) আদালতে তুলে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। এদিকে রাজুর গ্রেফতারির পর থেকে তৃণমূল(TMC) কংগ্রেসের অন্দরে চাপা আতঙ্ক। জেরায় আর কার কার নাম বলেছেন রাজু চলছে আলোচনা।

সিবিআই অভিযানে তার ফ্ল্যাট থেকে একটি দেশি পিস্তল এবং বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সব থে গুরুত্বপূর্ণ থাইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে কী করতেন হালিশহর পুরসভার চেয়ারম্যান সেটা জানতে জেরা চলছে রাজু সাহানির।

   

থাইল্যান্ডের অ্যাকাউন্ট দিয়ে বেআইনি লেনদেনের বিষয়ে নিশ্চিত সিবিআই। তাৎপর্যপূর্ণ, কয়লা পাচার তদন্তে ইডি জেরার মুখে পড়া তৃ়ণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা থাইল্যান্ডের বাসিন্দা। বারবার অভিযোগ উঠেছে, রুজিরার মাধ্যমে বিদেশ থেকে বেআইনি লেনদেনের। কয়লা পাচার মামলায় হালিশহরের পুর চেয়ারম্যান রাজুর সঙ্গে থাইল্যান্ড কানেকশন আছে কিনা তাও খতিয়ে দেখছে সিবিআই।

সনমার্গ চিটফান্ড মামলায় সিবিআই জালে তৃণমূল কংগ্রেস পরিচালিত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। জানা যাচ্ছে তদন্ত হবেই বুঝে হালিশহর ছেড়ে নিউটাউনে থাকত রাজু।

উত্তর ২৪ পরগনার হালিশহরের পৌরপতির ঘরে কালো টাকার পাহাড় দেখে এলাকাবাসীর একাংশের কটাক্ষ, মন্ত্রী নেতাদের ঘরেই যখন কোটি কোটি কালো টাকা মিলেছে তার তুলনায় রাজু সাহানি নিতান্তই চুনোপুঁটি। তবে তার বিরুদ্ধেই এলাকায় ব্যাপক দুর্নীতির জাল বিস্তার করার অভিযোগ উঠেছে। হালিশহর সরগরম।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.