ঘরের ভিতর থেকে বেরচ্ছে অদ্ভুত গন্ধ, উদ্ধার ব্যবসায়ীর নগ্ন দেহ

মুর্শিদাবাদ: বন্ধ ঘরের ভিতর থেকে বের হচ্ছে অদ্ভুদ এক গন্ধ৷ ধাক্কা মেরে দরজা খুলতেই চোখ নামিয়ে নিলেন সকলে৷ খাটের উপর পড়ে রয়েছে এক ব্যবসায়ীর উলঙ্গ দেহ৷ ঘটনাটি ঘটেছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
DEATH

মুর্শিদাবাদ: বন্ধ ঘরের ভিতর থেকে বের হচ্ছে অদ্ভুদ এক গন্ধ৷ ধাক্কা মেরে দরজা খুলতেই চোখ নামিয়ে নিলেন সকলে৷ খাটের উপর পড়ে রয়েছে এক ব্যবসায়ীর উলঙ্গ দেহ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বানজেটিয়ায়৷ মৃত ব্যবসায়ীর নাম মোকাদ্দেস আলি (৫২)৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

সূত্রের খবর, বানজেটিয়ায় একটি লজে একটা রুম বুক করা থাকত ব্যবসায়ী মোকাদ্দেস আলির নামে৷ বছর দু’য়েক থেকে তিনি এই লজটি ভাড়া নিয়ে রেখেছিলেন৷ দিন দু’য়েক আগে থাকার জন্য তিনি লজে এসেছিলেন৷ সবটাই স্বাভাবিক ছিল শনিবার রাত পর্যন্ত৷ রবিবার সকালে ঘর পরিষ্কারের জন্য লজের কর্মীরা তাঁকে ডাকাডাকি করেন৷ কিন্তু কোনো সাড়া মেলেনি তাঁর৷

   

এরপর স্বভাবতই চিন্তায় পড়ে যান লজের মালিকসহ কর্মীরা৷ ঘরের সামনে যেতেই কর্মীদের নাকে একটা অদ্ভুত গন্ধ লাগে৷ এরপরই দরজা ভেঙে ঘরে ঢোকেন লজের কর্মীরা৷ ঘরে ঢুকতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের৷ দেখেন, বিছানায় মশারি টাঙানো ছিল৷ তাঁর ভিতর মোকাদ্দেসের নগ্ন দেহ বিছানায় পড়ে আছে৷

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, লজ মালিকের কাছে ৩ হাজার টাকার বিনিময়ে লজের রুম ভাড়া নিয়েছিলেন ব্যবসায়ী মোকাদ্দেস৷ তবে তিনি লজে স্থায়ী সময় থাকতেন না৷ গাড়ির টায়ারের ব্যবসা করতেন তিনি৷

খবর দেওয়া হয় মোকাদ্দেসের পরিবারের সদস্যদের৷ পরিবারের দাবি, ব্যবসার কারণে তিনি কিছু ঋণ করেছিলেন৷ তবে তাঁর শারীরিক অসুস্থতাও ছিল৷ কী কারণে তাঁর মৃত্যু হয়েছে? উলঙ্গ অবস্থায় তিনি কি করছিলেন? তা সবটাই খতিয়ে দেখছে পুলিশ৷ সেই সঙ্গে লজের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google