Bus Service: ভোগান্তির অবসান, ২০২৪-এ নতুন রুটে বাস চালু

২০২৪-এ সুখবর শোনাল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম৷ নিত্যযাত্রীদের কথা ভেবে হাবড়া থেকে একাধিক রুটে চালু করছে বাস পরিষেবা৷ আগামী ২ জানুয়ারি থেকে মিলবে এই বাস পরিষেবা৷ অনলাইনে এবং অফলাইনে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

২০২৪-এ সুখবর শোনাল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম৷ নিত্যযাত্রীদের কথা ভেবে হাবড়া থেকে একাধিক রুটে চালু করছে বাস পরিষেবা৷ আগামী ২ জানুয়ারি থেকে মিলবে এই বাস পরিষেবা৷ অনলাইনে এবং অফলাইনে দুটি পদ্ধতির মাধ্যমেই টিকিট বুক করার সুবিধা পাবেন যাত্রীরা৷

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, বর্ধমান, দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল যাওয়ার জন্য হাবড়া থেকে নতুন বাস পরিষেবা চালু হবে৷ আগামী ২ তারিখ থেকে মিলবে এই পরিষেবা৷ হাবড়া বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বে৷ হাবড়া ও বারাসত থেকে এই বাস পরিষেবার সুবিধা পাবেন যাত্রীরা৷

   

জানা গিয়েছে, হাবড়া থেকে আসানসোল ভায়া অশোকনগর কচুয়া মোড়, দত্তপুকুর, বারাসাত, এয়ারপোর্ট, ডানলপ, ডানকুনি, বর্ধমান, দুর্গাপুর সিটি সেন্টার, রানিগঞ্জ পর্যন্ত চলবে বাস৷ হাবড়া থেকে আসানসোল যাওয়ার বাস ছাড়বে সকাল ৫.২৫ মিনিটে৷ বারাসাত থেকে আসানসোল বাস ছাড়বে সকাল ৬.২০ মিনিটে৷

অন্যদিকে, আসানসোল থেকে হাবড়া আসার বাস ছাড়বে দুপুর ১.২৫টা নাগাদ৷ দুর্গাপুর সিটি সেন্টার থেকে হাবড়া আসার জন্য বাস ছাড়বে দুপুর ২.২৫ মিনিটে৷ গত বছর এই রুটে বাস পরিষেবার দাবি জানিয়েছিল নিত্যযাত্রীরা৷ নতুন বছরের শুরুতে সেই দাবি মেটায় খুশি যাত্রীরা৷ এই রুটের বাস সংখ্যা আগামী দিনে আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google