মিথ্যা মামলার প্রতিবাদে ভগবানপুর থানায় বিক্ষোভ বিজেপির

মিলন পণ্ডা, চণ্ডীপুর (পূর্ব মেদিনীপুর): বিধানসভা নির্বাচনের আগে ঘর গোঁছাতে লেগে পড়ল রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP)। উল্লেখা, এখনও বিধানসভা নির্বাচনে কোন দলই প্রার্থী ঘোষণা করেনি। এই আবহে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Bhagabanpur police station

মিলন পণ্ডা, চণ্ডীপুর (পূর্ব মেদিনীপুর): বিধানসভা নির্বাচনের আগে ঘর গোঁছাতে লেগে পড়ল রাজ্যের বিরোধী দল বিজেপি (BJP)। উল্লেখা, এখনও বিধানসভা নির্বাচনে কোন দলই প্রার্থী ঘোষণা করেনি। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার পুলিশ অফিসারের সঙ্গে দেখা করলেন বিজেপির মুখপাত্র তথা পূর্ব মেদিনীপুর জেলার সম্ভাব্য বিধানসভা কেন্দ্রে প্রার্থী শঙ্কুদেব পণ্ডা, সূর্যকান্ত বার্গ সহ বিজেপির মন্ডল সহ দলীয় কার্যকর্তারা।

বিধানসভা নির্বাচন সামনে! দুই দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজ্য রাজনীতি’তে পূর্ব মেদিনীপুর হটস্পট। গত বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর থেকে প্রার্থী হন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুজনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থেকে ঘিরে রাজ্য রাজনীতিতে সরগরম হয়ে উঠেছিল।

   

যদিও এবারে তৃণমূল বিজেপি কোনো প্রার্থী না ঘোষণা করলেও, পূর্ব মেদিনীপুর রাজনীতিতে সরগরম। অনেক সমর্থকদের দাবি, নন্দীগ্রাম বিধানসভা থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে কাঁথিতে চায়ের দোকানে জোর চর্চা।

বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও, নজর রয়েছে পূর্ব মেদিনীপুরে যা বলার অপেক্ষায় রাখে না। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলদর চণ্ডীপুর বিধানসভা ভগবানপুর থানায় ডেপুটেশন দিতে যান বিজেপি নেতৃত্বরা। তাদের দাবি, বিজেপি কর্মী ও নেতাদের মিথ্যা মামলায় দিয়ে আটকে রাখছে পুলিশ।

এদিন সকালে ভগবানপুর থানায় পুলিশ ও পুলিশ অধিকারীর সঙ্গে কথা বলেন রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা সহ বিজেপি নেতৃত্বরা। দীর্ঘক্ষণ ভগবানপুর থানায় ঢুকে পুলিশের সঙ্গে কথা বলেন তারা। এরপর তারা বেরিয়ে আসেন। বিজেপির রাজ্য থেকে জেলা নেতৃত্বদের দাবি, রাজনৈতিকভাবে পেরে না উঠে বিজেপির নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে আটকে রাখার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্বদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google