বাগদায় বিপাকে পদ্ম শিবির! নির্দল প্রার্থী হচ্ছেন ‘বিক্ষুব্ধ’ বিজেপি নেতা

উপনির্বাচনে প্রার্থী (BJP) ঘোষণার পর থেকে বিজেপির অন্দরে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের বিরুদ্ধে ‘বহিরাগত’ প্রার্থী দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বাগদা, রানাঘাট দক্ষিণের নেতা-কর্মীরা। হুঁশিয়ারিও দেন অবিলম্বে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
BJP West Bengal

উপনির্বাচনে প্রার্থী (BJP) ঘোষণার পর থেকে বিজেপির অন্দরে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের বিরুদ্ধে ‘বহিরাগত’ প্রার্থী দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বাগদা, রানাঘাট দক্ষিণের নেতা-কর্মীরা। হুঁশিয়ারিও দেন অবিলম্বে প্রার্থী প্রত্যাহার করা না হলে তাঁরা নির্দল প্রার্থী দেবেন। অবশেষে সেই পথেই হাঁটলেন বাগদার বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।

সোমবার বিজেপি বাগদা সহ চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পথে নামেন বাগদা বিধানসভার অন্তর্গত হেলেঞ্চার বিজেপির নেতা-কর্মীরা। দলের তরফে প্রার্থী বদলের ইঙ্গিত না মেলায় হেলেঞ্চার একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা বৈঠক করেন। সেখানেই ঠিক হয় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন সত্যজিৎ মজুমদার।

   

পেশায় শিক্ষক সত্যজিৎবাবু দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন। একটা সময় আরএসএসও করতেন। তিনি বলেন, আমি আজ থেকে বিজেপি করছি না। দীর্ঘদিনের কর্মী। আরএসএস-এর তৃতীয় বর্ষ সম্পন্ন করেছি। আমাদের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমিই বাগদা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করব।

BJP To TMC: সুযোগ বুঝে তৃণমূলে ঝাঁপ বিজেপির হেভিওয়েট দীনেশের

‘বহিরাগত’ প্রার্থী বদলের দাবিতে নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিজেপির নেতা-কর্মীরা। রানাঘাট দক্ষিণের দলীয় কার্যালয়ের সামনে সোমবার রাতে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের সাফ দাবি, কৃষ্ণনগরের বাসিন্দা মনোজকুমার বিশ্বাসের বদলে অন্য কারও নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে।

সোমবার রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থিতালিকা প্রকাশ করে বিজেপি। কলকাতার মানিকতলায় কেন্দ্রে লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ২০২১ সালে মানিকতলায় প্রার্থী হয়েছিলেন তিনি। উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস।

জমে গেল ‘খেলা’, রায়গঞ্জ কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দিল কংগ্রেস

রানাঘাট দক্ষিণ আসনে মনোজকুমার বিশ্বাসকে টিকিট দিয়েছে বিজেপি। আর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কেন্দ্রে মানসকুমার ঘোষকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। গত শুক্রবার এই চার কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে।

রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে আর বাগদায় প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে। একুশের নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং বাগদার বিশ্বজিৎ দাসকে।

কথা রেখেছেন প্রভু! মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা

পরে তিনজনই তৃণমূলে যোগ দেন। এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণ, মুকুটমণি এবং বিশ্বজিৎকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তারা। সেই কারণে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্র বিধায়কশূন্য হয়ে যায়।

সাধন পাণ্ডের মৃত্যুর পর মানিকতলা কেন্দ্রে বিভিন্ন আইনি জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি সেই জটিলতা কেটে যায়। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরপরই এই চার কেন্দ্রে উপনির্বাচনে ঘোষণা করে কমিশন। আগামী ১০ জুলাই এই চার কেন্দ্রে উপনির্বাচন। আর ফল ঘোষণা হবে ১৩ জুলাই।

উপনির্বাচনের প্রার্থীদের নিয়ে তুমুল ক্ষোভ বিজেপিতে! উঠছে প্রার্থী বদলের দাবি

ভিডিও নিউজ দেখুন

BJP

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google