বাংলা ভুলছে নতুন প্রজন্ম! পাড়ায় পাড়ায় ইংরেজি মাধ্যম নিয়ে বিস্ফোরক বিকাশ

কলকাতা: বাংলা ভুলছে নতুন প্রজন্ম। নিজের নাম বলতে গেলেও বেরিয়ে যাচ্ছে পশ্চিমি টান। (Bengali language)এই ঘটনাই নজর কেড়েছে যাদবপুরের বাম প্রার্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।…

bengali-language-decline-youth-kolkata-debate

কলকাতা: বাংলা ভুলছে নতুন প্রজন্ম। নিজের নাম বলতে গেলেও বেরিয়ে যাচ্ছে পশ্চিমি টান। (Bengali language)এই ঘটনাই নজর কেড়েছে যাদবপুরের বাম প্রার্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নিজের সমাজমাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট করে তিনি বলেছেন এখনকার বাচ্চাদের নাম জিজ্ঞেস করলেই আদিত্য হয়ে যায় অদিতিয়া কিংবা শুভলক্ষ্মী হয়ে যায় শুভ্ লকস্মি। এই ঘটনাতেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন বিকাশ।

তিনি স্পষ্ট বলেছেন এই দোষ বাচ্ছাদের দিলে হবে না। দোষ সম্পূর্ণ শিক্ষা ব্যাবস্থার যারা এই শিক্ষাকে বাজারি করে ফেলেছে। বিকাশের স্পষ্ট কথা আগে মাতৃভাষা ভালো করে না শিখলে কোনো ভাষার উপরেই দখল জন্মায় না। বিকাশের এই পোস্টেই নেটিজেনদের নানা মত। অনেকেই তাকে সমর্থন করে বলেছেন যে তৃণমূল জমানায় শিক্ষা ব্যাবস্থার অবনতি হয়েছে। রাজ্য জুড়ে বন্ধ হয়ে গিয়েছে প্রায় ৮০০০ সরকারি স্কুল। পরিকাঠামো নেই।

   

আরও দেখুনঃ PBKS vs SRH: পাঞ্জাবের আক্রমণে জলে গেল হায়দ্রাবাদের পরিশ্রম

শিক্ষক আছে তো ছাত্র ছাত্রী নেই কিংবা কোথাও উল্টোটা। যোগ্য শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পঠন পাঠন। এই আবহে নতুন প্রজন্ম কোথায় যাবে। আর তাদের বাবা মায়েরাই বা কি করবেন। আর এই সুযোগে অলিতে গলিতে তৈরী হচ্ছে ইংরেজিমাধ্যম স্কুল। আর তাতে ভর্তি হতে বাধ্য হচ্ছে নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীরা। আবার অনেকেই উল্টো সুরে কথা বলেছেন এবং শিক্ষা ব্যাবস্থার এই হালহাকিকতের জন্য দোষ দিয়েছেন বামপন্থীদের।

তারা স্পষ্ট নিজেদের মত প্রকাশ করে বলেছেন বামেরা নিজেদের স্বার্থে শিক্ষা ব্যাবস্থার সর্বনাশ করে দিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে প্রাথমিকে ইংরেজি শিক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। তাই সেই সময় পড়াশুনো করা অনেক ছাত্র ছাত্রীরই ইংরেজির ভীত নড়বড়ে। প্রায় প্রত্যেকেই হাই স্কুলে গিয়ে প্রথাগত ইংরেজি শিক্ষা শুরু করেছে। সবচেয়ে বড় কথা বামেরা প্রযুক্তি বিরোধীও ছিল এমনটাও দাবি করেছেন অনেকে।

ওই জ্যোতি বসুর সময়েই কম্পিউটার শিক্ষার বিরোধিতাও করেছিল তৎকালীন বাম সরকার এমনটাও অভিযোগ করেছেন তারা। তবে সিংহভাগ মানুষই তাদের মত প্রকাশ করে বলেছেন এই শিক্ষা ব্যাবস্থার ভাঙ্গন শুরু হয়েছিল বাম আমল থেকেই এবং তৃণমূল আমলে এসে শিক্ষা দুর্নীতি মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে যে কিভাবে শিক্ষাকে বাজারি করে দেওয়া হয়েছে। ভুয়ো চাকরি ভুয়ো শিক্ষকদের হাতে পড়ে কিভাবে নতুন প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হয়ে গিয়েছে এবং জাতির মেরুদন্ড ভেঙে গিয়েছে তারই নগ্ন চেহারা এখন দেখতে পাচ্ছে নতুন প্রজন্ম।