Bankura: ‘বিজেমুলী বুম্বা’ বিধায়কের ঘরে আজও তল্লাশি

প্রায় ২০ ঘণ্টা অতিক্রান্ত। এখনও বিষ্ণপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকলে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। শুধু চালকল নয়, এর পাশাপাশি বিধায়কের কার্যালয়, তার পরিবারের মালিকানাধীন রাইস মিল,লজ ও ...

By Rana Das

Published:

Follow Us

প্রায় ২০ ঘণ্টা অতিক্রান্ত। এখনও বিষ্ণপুরের বিধায়ক তন্ময় ঘোষের চালকলে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। শুধু চালকল নয়, এর পাশাপাশি বিধায়কের কার্যালয়, তার পরিবারের মালিকানাধীন রাইস মিল,লজ ও মদের দোকানেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বুধবার দুপুর ১১টা নাগাদ থেকে শুরু হয়েছে এই তল্লাশি অভিযান। গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ অন্যান্য সংস্থাগুলি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে গেলেও তদন্ত চলছে বিধায়কের পরিবারের মালিকানাধীন রাইস মিলে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তন্ময় ঘোষ বিজেপির টিকিটে বিষ্ণুপুর থেকে ভোটে জিতেছিলেন। পরবর্তীতে বিধায়ক হওয়ার পর তিনি যোগ দেন তৃণমূলে। বিধানসভার খাতায় কলমে তিনি বিজেপির বিধায়ক হলেও, তন্ময় ঘোষ এখন তৃণমূলের লোক।  দল বদলের সুবাদে তিনি এলাকায় বিজেমুলী বুম্বা নামে পরিচিত।

   

বিষ্ণুপুর শহর লাগোয়া চূড়ামণিপুর এলাকায় থাকা শিবানী রাইস মিলে গতকাল দুপুর থেকেই অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের পাঁচ জনের একটি আধিকারিক দল। রাইস মিলের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। 

আয়কর দফতরের আধিকারিকরা রাইস মিলের হিসাব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি রাইস মিলের ভারপ্রাপ্ত আধিকারিকদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তারা। ওই রাইস মিলে হিসাব বহির্ভূত কোনও লেনদেন হয়েছে কি না তার খোঁজ পেতে চাইছেন গোয়েন্দারা

বিধায়ক তন্ময় ঘোষ ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে ব্রাত্য বসুর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এলাকায় ‘বিজেমুলী বুম্বা’ নামে সুপরিচিত। বুম্বার চাল কল, মদের ব্যবসা আছে। সেখানে আয়কর হানা চলছে। সেই মদের দোকানের পাশেই রয়েছে বিধায়কের অফিস। সেখানে ঢুকেছেন আয়কর অফিসাররা।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google