আসানসোলে ধুন্ধুমার: গণনাকেন্দ্র থেকে বেরোতেই মলয় ঘটককে ঘিরে ‘চোর’ স্লোগান বিজেপির

কলকাতা: ভোট গণনার উত্তাপে এবার রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল। সোমবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় রাজ্যের মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল প্রার্থী মলয় ঘটককে লক্ষ্য করে ‘চোর’ ...

By Moumita Biswas

Published:

Follow Us
Asansol Election Violence

কলকাতা: ভোট গণনার উত্তাপে এবার রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল। সোমবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় রাজ্যের মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল প্রার্থী মলয় ঘটককে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঠিক কী ঘটেছিল?

গণনাকেন্দ্রের ভেতরে তখন জোরকদমে চলছে ইভিএম খোলা। সেই সময় আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বাইরে আসছিলেন মলয় ঘটক। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁকে দেখামাত্রই সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা সমস্বরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। একইসঙ্গে এলাকা প্রকম্পিত হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে।

   

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ Asansol Election Violence

নিজেদের প্রার্থীর বিরুদ্ধে এমন স্লোগান শুনে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে হাতাহাতি এবং বড়সড় সংঘর্ষের উপক্রম তৈরি হয়। পরিস্থিতি বেগতিক বুঝে দ্রুত ময়দানে নামেন সেখানে মোতায়েন থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দীর্ঘ চেষ্টার পর মলয় ঘটককে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তৃণমূলের দাবি, হারের ভয়ে এবং রাজনৈতিক শিষ্টাচার ভুলে বিজেপি কর্মীরা এই ধরনের কুরুচিকর আক্রমণ করছেন। অন্যদিকে, গেরুয়া শিবিরের বক্তব্য, মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশই এই স্লোগান।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google