আদালতে আত্মসমর্পণ প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির, কোন পথে আরজি কর মামলা?

akhtar-ali-rg-kar-cbi-court-surrender-case

কলকাতা: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় নাটকীয় মোড়। যে দুর্নীতির বিরুদ্ধে তিনি নিজে সরব হয়েছিলেন এবং ‘হুইসেল ব্লোয়ার’ হিসেবে পরিচিত ছিলেন, সেই মামলার তদন্তেই এবার জড়িয়ে আত্মসমর্পণ করলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (নন-মেডিক্যাল) আখতার আলি। মঙ্গলবার সকালে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

গ্রেফতারি পরোয়ানা ও নাটকীয় পটভূমি

সূত্রের খবর, আরজি করের আর্থিক অনিয়মের তদন্তে নেমে সিবিআইয়ের তদন্তকারীরা আখতার আলির বিরুদ্ধেও একাধিক তথ্যপ্রমাণ পান এবং চার্জশিটে তাঁর নাম উঠে আসে। গত সপ্তাহে আদালত তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে আখতার আলি প্রথমে হাসপাতালে ভর্তি হন, যার ফলে আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

   

গত শনিবার তিনি আদালতে আত্মসমর্পণ করতে আসলেও আইনজীবীদের অনুপস্থিতিতে তা সম্ভব হয়নি। সোমবার আসার কথা থাকলেও তিনি আসেননি। অবশেষে মঙ্গলবার তিনি আদালতে হাজিরা দেন।

অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনিই  Akhtar Ali surrenders in RGI Kar case

উল্লেখ্য, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য ভিজিল্যান্স কমিশন এবং টালা থানায় অভিযোগ জানিয়েছিলেন এই আখতার আলিই। সেখানে ১৫টি অনিয়মের কথা উল্লেখ করেছিলেন তিনি। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বদলি করা হয়। সিবিআই তদন্তে সন্দীপ ঘোষের গ্রেপ্তারের নেপথ্যে আখতার আলির অভিযোগই প্রধান ভূমিকা নিয়েছিল। এখন দেখার, এই ‘হুইসেল ব্লোয়ার’ গ্রেপ্তারের পর দুর্নীতি তদন্তে নতুন কী তথ্য সামনে আসে।