সঙ্কটজনক অভিজিৎ! এয়ারলিফট করে দিল্লি নেওয়ার ভাবনা বিজেপি’র

কলকাতা: কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন৷ অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। বিজেপির সিদ্ধান্ত অনুযায়ী, শীঘ্রই ...

By Moumita Biswas

Published:

Follow Us
Abhijit Gangopadhyay hospitalised

কলকাতা: কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন৷ অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। বিজেপির সিদ্ধান্ত অনুযায়ী, শীঘ্রই তাঁকে দিল্লির এমইস হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে উন্নত চিকিৎসার জন্য।

কী হয়েছে অভিজিতের?

অভিজিতের অসুস্থতার মূল কারণ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস। গত শনিবার থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যদিও তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল, কিন্তু পুরোপুরি সঙ্কট কাটেনি। তাঁকে আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

   

বিজেপি নেতৃত্ব জানিয়েছে, শারীরিক অবস্থার উন্নতির জন্য ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে তাঁকে ‘এয়ারলিফ্ট’ করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। দিল্লিতে নেওয়ার সময় তাঁর সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। পিএমও থেকেও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

২০২৪-এ তমলুক থেকে জিতে সাংসদ Abhijit Gangopadhyay hospitalised

৬৩ বছর বয়সী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাই কোর্টে বিচারপতি থাকার সময় অনেক মানুষের প্রশংসা পেয়েছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিচারপতির পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগ দেন। এরপর তমলুক থেকে সাংসদ নির্বাচিত হন। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নিয়েছেন।

অভিজিতের শারীরিক অবস্থার ব্যাপারে হাসপাতালের তরফে বলা হয়েছে, তিনি এখনও ‘লো ফ্লো অক্সিজেন’ নিচ্ছেন এবং গত ২৪ ঘণ্টায় কোনও বড় পরিবর্তন হয়নি। তবে উন্নতির কোনো স্পষ্ট লক্ষণও দেখা যাচ্ছে না। এ কারণে বিজেপি নেতৃত্ব চিন্তিত এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিল্লি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কী কী লক্ষণ?

বিশেষজ্ঞদের মতে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে পেটে প্রচণ্ড ব্যথা, বমি ও শরীরের বিভিন্ন অংশে ব্যথা ছড়ানো সাধারণ লক্ষণ। আর গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস হলে অন্ত্রে প্রদাহ হয়, যা অবহেলায় সংক্রমণ ও অন্যান্য জটিলতা ডেকে আনতে পারে।

রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ এখন তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। বিজেপির পাশাপাশি বিভিন্ন দল থেকেও তাঁর দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভকামনা জানানো হচ্ছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google