দূরপাল্লা ট্রেনের টিকিট কেটেছেন? জানেন তো টানা ৭ দিন বাতিল একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন

কলকাতা: ট্রেন বাতিলের খবর নতুন না৷ লোকাল হোক বা দূরপাল্লা৷ মাঝে মধ্যেই শোনা যায় বাতিলের খবর৷ যার জেরে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের৷ ফের টানা ৭ দিন এক্সপ্রেস ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: ট্রেন বাতিলের খবর নতুন না৷ লোকাল হোক বা দূরপাল্লা৷ মাঝে মধ্যেই শোনা যায় বাতিলের খবর৷ যার জেরে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের৷ ফের টানা ৭ দিন এক্সপ্রেস ট্রেন বাতিলের খবর পাওয়া গিয়েছে৷ রঙিয়া ডিভিশনের অধীনে ছয়গাঁওয়ে প্রি নন-ইন্টারলকিং ও নন-ইন্টারলকিং-এর কাজ, বামুনিগাঁওয়ে নন-ইন্টারলকিং-এর কাজ এবং বামুনিগাঁও ও ছয়গাঁওয়ের মধ্যে ডাবল লাইন চালু করার জন্য সিআরএস কয়েকটি ট্রেনের পরিষেবা বাতিল এবং পথ পরিবর্তন করা হয়েছে৷

২৪ অর্থাৎ শনিবার থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ০৫০২০ (গুয়াহাটি-মেন্দিপথার) প্যাসেঞ্জার স্পেশাল, ট্রেন নং. ১৫৬০২ (গুয়াহাটি-ধুবড়ি) এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৭৫৩/১৫৭৫৪ (আলিপুরদুয়ার জং.-গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.) শিফুং এক্সপ্রেস৷

   

২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ০৫৮০৩/০৫৮০৪ (নিউ বঙাইগাঁও-গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জার স্পেশাল বাতিল থাকবে৷

২৫ ফেব্রুয়ারি থেকে ০১ মার্চ পর্যন্ত ০৫০১৯ (মেন্দিপথার-গুয়াহাটি) প্যাসেঞ্জার স্পেশাল, ট্রেন নং. ১৫৬০১ (ধুবড়ি-গুয়াহাটি) এক্সপ্রেস বাতিল থাকবে৷

২৫ ও ২৭ ফেব্রুয়ারি ০৫৯২২ (নিউ তিনসুকিয়া-ধুবড়ি) স্পেশাল বাতিল থাকবে৷

২৬ ও ২৮ ফেব্রুয়ারি ০৫৬০৮ (গুয়াহাটি-মেন্দিপথার) প্যাসেঞ্জার, ট্রেন নং. ০৫৯২১ (ধুবড়ি-নিউ তিনসুকিয়া) স্পেশাল বাতিল থাকবে৷

২৭ ও ২৯ ফেব্রুয়ারি ০৫৬০৭ (মেন্দিপথার-গুয়াহাটি) প্যাসেঞ্জার বাতিল থাকবে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google