বাঁকুড়ার কারখানায় বিস্ফোরণে জখম ১৫ শ্রমিক

বাঁকুড়ার বড়জোড়ার কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় জখম ১৫ শ্রমিক। ফার্নেস বিস্ফোরণে জখম শ্রমিকরা । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্গাপুরের হাসপাতালে ভর্তি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাঁকুড়ার বড়জোড়ার কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় জখম ১৫ শ্রমিক।
ফার্নেস বিস্ফোরণে জখম শ্রমিকরা । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্গাপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বড়জোড়া থানার ঘুটগড়িয়ার কারখানায় যান শ্রমিকেরা। কাজ চলাকালীন সকাল ১০ টা নাগাদ ঘটে দুর্ঘটনা।

   

ফার্নেস বিস্ফোরণে গরম তরল পড়ে যায় ১৫ জন শ্রমিকদের গায়ে। গুরুতর জখম হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, পুলিশ-সহ অন্যান্যরা।

আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়জোড়ার হাসপাতালে। সেখান থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে দুর্গাপুরের হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, ওই কারখানায় কাজের ক্ষেত্রে কর্মচারীদের একটি নির্দিষ্ট পোশাক দেওয়ার কথা কর্তৃপক্ষের। তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

দুর্ঘটনার পরই শাসকদলকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর কথায়, “মানুষের উপর নজর নেই সরকারের। সেই কারণেই এধরণের ঘটনা।”

প্রসঙ্গত, মাস দুয়েক আগে এই জায়গার অন্য কারখানায় ফার্নেস ফেটে দুর্ঘটনা ঘটেছিল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google