তালিকা প্রকাশ হতেই দল ছাড়লেন মহিষাদলের একুশের পদ্ম প্রার্থী!

ভোটের দিন ঘোষণার পর এবার রাজ্যের (West Bengal) ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই ভোটে বিজেপির ভরসা পুরনো বিধায়করা। পাশাপাশি নতুন মুখও আনা হয়েছে। তবে তালিকা প্রকাশের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
West Bengal Politics-bjp-mahishadal-candidate-row-leader-quits-after-candidate-list

ভোটের দিন ঘোষণার পর এবার রাজ্যের (West Bengal) ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই ভোটে বিজেপির ভরসা পুরনো বিধায়করা। পাশাপাশি নতুন মুখও আনা হয়েছে।

তবে তালিকা প্রকাশের পরেই বিজেপির ঘরে বিবাদ। শুরু হয়েছে অশান্তি। একদিকে প্রার্থী পছন্দ না হওয়ায় দল ছাড়ার হিড়িক তো আবার কোথাও বিজেপি অফিসে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

   

প্রসঙ্গত কিছু নতুন মুখের কারনেই এই বচসা। এবার মহিষাদল বিধানসভা কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছে স্থানীয় ব্যবসায়ী সুভাষ পাঁজাকে। একেবারে নতুন মুখ। নাম ঘোষণা হওয়ার পরেই হতেই দল ছাড়ার ঘোষণা তমলুক সাংগঠনিক জেলা সদস্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এবং মহিষাদল মণ্ডল ৫ এর সাধারণ সম্পাদক দীপক কুমার জানার।

প্রার্থী পছন্দ হয়নি তাই দল ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন দুই বিজেপি নেতা। শুধু তাই নয়, দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”বিজেপি দলটি কর্পোরেট সংস্থার সঙ্গে যুক্ত। আমি কোনও সংস্থার কর্মচারী হতে চাই না। দলের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই। সবাইকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।”

উল্লেখ্য আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (BJP candidate list)। সূত্রের খবর, এবার একসঙ্গে সব আসনের প্রার্থী ঘোষণা না করে ধাপে ধাপে তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব। প্রথম দফায় প্রায় ১৫০টি আসনের জন্য প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google