লোকসভার রেকর্ড ভাঙার পথে প্রথম দফা! বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭৯ শতাংশ

কলকাতা: প্রথম দফার মেগা নির্বাচনে বুথে বুথে আছড়ে পড়ছে জনস্রোত। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের ১৫২টি আসনে যে স্বতঃস্ফূর্ততা দেখা গিয়েছে, দুপুর গড়াতেই তা রেকর্ড গড়ার পথে। বিকেল ৩টে ...

By Moumita Biswas

Published:

Follow Us
West Bengal Phase 1 turnout surges

কলকাতা: প্রথম দফার মেগা নির্বাচনে বুথে বুথে আছড়ে পড়ছে জনস্রোত। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের ১৫২টি আসনে যে স্বতঃস্ফূর্ততা দেখা গিয়েছে, দুপুর গড়াতেই তা রেকর্ড গড়ার পথে। বিকেল ৩টে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভোটদানের হারের নিরিখে গোটা রাজ্যে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ। সেখানে ভোট পড়েছে অবিশ্বাস্য ৮৭.৫৩ শতাংশ।

নজরে হাইভোল্টেজ কেন্দ্র

হেভিওয়েট কেন্দ্রগুলিতেও ভোটারদের মেজাজ তুঙ্গে। বহরমপুর কেন্দ্রে, যেখানে লড়াই করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, সেখানে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৮৭ শতাংশ। অন্যদিকে, গত বিধানসভা নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গড়েও বুথমুখী মানুষের ঢল। নন্দীগ্রামে ৩টে পর্যন্ত ভোটদানের হার ৮১.৩ শতাংশ।

   

২০২৪-কেও কি ছাপিয়ে যাবে ২০২৬? West Bengal Phase 1 turnout surges

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটদানের যে প্রবণতা এখন দেখা যাচ্ছে, তাতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রেকর্ড অনায়াসেই ভেঙে যেতে পারে। উল্লেখ্য, যে ১৫২টি বিধানসভা কেন্দ্রে আজ ভোট হচ্ছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে সেখানে গড় ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ। যেভাবে লাইন দীর্ঘ হচ্ছে, তাতে বিকেল ৫টার মধ্যেই সেই পরিসংখ্যানকে অতীত করে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে এবারের বিধানসভা নির্বাচন।

কমিশন সূত্রে খবর, অনেক জায়গাতেই তীব্র গরম উপেক্ষা করে মানুষ লাইনে দাঁড়িয়েছেন। শেষ লগ্ন পর্যন্ত এই গতি বজায় থাকলে প্রথম দফার ভোটের হার গণতন্ত্রের উৎসবে নয়া নজির গড়তে পারে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google