পথচলতি তোলাবাজি রুখতে ‘অ্যাকশন’ মুডে নবান্ন! সব অবৈধ টোলগেট উচ্ছেদের নির্দেশ মুখ্যসচিবের

কলকাতা: রাজ্যের সড়ক পরিবহণ ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে এক বড়সড় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করল নবান্ন। মঙ্গলবার রাতে রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের দপ্তর থেকে এক জরুরি নির্দেশিকা ...

By Moumita Biswas

Published:

Follow Us
West Bengal illegal toll plaza crackdown

কলকাতা: রাজ্যের সড়ক পরিবহণ ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে এক বড়সড় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করল নবান্ন। মঙ্গলবার রাতে রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের দপ্তর থেকে এক জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে রাজ্যের সমস্ত জেলাশাসককে তাঁদের এলাকায় থাকা অবৈধ টোলপ্লাজা ও টোলগেটগুলি দ্রুত বন্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। (West Bengal illegal toll plaza crackdown)

উচ্ছেদ অভিযানে সময়সীমা বেঁধে দিল প্রশাসন

মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনিভাবে চলা ড্রপগেট, ব্যারিকেড কিংবা ‘অপারেশনাল কালেকশন পয়েন্ট’ যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলতে হবে। শুধু উচ্ছেদ নয়, একবার সরিয়ে ফেলার পর যাতে দ্বিতীয়বার ওই জায়গায় আর কোনও অবৈধ গেট বসানো না হয়, তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে জেলাশাসকদের।

   

যাত্রী হয়রানি ও আর্থিক স্বচ্ছতা

সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, কোনও ভাবেই যেন এই সমস্ত বেআইনি পয়েন্ট থেকে সাধারণ যাত্রীদের কাছ থেকে টাকা আদায় না করা হয়। পাশাপাশি, বৈধ টোলগেটগুলির ওপর নজরদারি বাড়াতে তাদের পরিচালনা সংক্রান্ত তথ্য, টেন্ডারের মেয়াদ এবং অথোরাইজড কালেকশন পয়েন্টের সংখ্যাও জানতে চাওয়া হয়েছে।

পুরো বিষয়ের ওপর একটি সুনির্দিষ্ট রিপোর্ট আগামী ১৫ মে, শুক্রবার দুপুর ১২টার মধ্যে মুখ্যসচিবের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই প্রশাসনের এই সক্রিয়তা বলে মনে করা হচ্ছে।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google