কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের লোগো ঘিরে তৈরি হওয়া বিতর্কে ফের নতুন মোড়। কয়েক ঘণ্টার মধ্যেই Wikipedia-তে ফিরে এল আগের সরকারি প্রতীক। এর আগে Government of West Bengal সম্পর্কিত একটি Wikipedia পাতায় ভিন্ন ধরনের একটি লোগো দেখা গিয়েছিল, যেখানে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ব্যবহার করা হয়েছিল। সেই স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
ভাইরাল হওয়া ওই ছবিকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে শুরু করে নেটমাধ্যমে জোর চর্চা শুরু হয়। যদিও পশ্চিমবঙ্গ সরকার বা কোনও সরকারি সূত্র থেকে লোগো পরিবর্তনের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অনেকেই ছবিটিকে edited বা AI-generated বলেও দাবি করেন।

এদিকে বর্তমানে Wikipedia পাতায় ফের আগের সরকারি প্রতীকই অশোকস্তম্ব দেখা যাচ্ছে। ফলে অনেকের মতে, এটি সম্ভবত সাময়িক edit বা ভুয়ো পরিবর্তনের ঘটনা ছিল। তবে কে বা কারা ওই পরিবর্তন করেছিল, তা এখনও স্পষ্ট নয়।




















