রাজ্যপালকে গেজেট জমা দিলেন CEO, বঙ্গে নতুন সরকার গঠনের তৎপরতা শুরু

কলকাতা: বাংলার মসনদে নতুন সরকার বসার আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেল। বুধবার দুপুরে লোকভবনে রাজ্যপাল আর. এন. রবির সঙ্গে দেখা করে নির্বাচনের গেজ়েট নোটিফিকেশন জমা…

West Bengal government formation BJP invitation Governor

কলকাতা: বাংলার মসনদে নতুন সরকার বসার আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেল। বুধবার দুপুরে লোকভবনে রাজ্যপাল আর. এন. রবির সঙ্গে দেখা করে নির্বাচনের গেজ়েট নোটিফিকেশন জমা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। এই গেজ়েট হাতে পাওয়ার পরেই সাংবিধানিক নিয়ম মেনে একক সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি-কে সরকার গড়ার আহ্বান জানাবেন রাজ্যপাল।

শান্তিপূর্ণ নির্বাচনের প্রশংসা

প্রায় আধঘণ্টা লোকভবনে থাকার পর বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন CEO মনোজকুমার আগরওয়াল। তিনি জানান, ভারতের নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত চূড়ান্ত নোটিফিকেশনটি তিনি রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। তিনি আরও জানান, রাজ্যপাল এবারের নির্বাচনকে ‘রেকর্ড শান্তিপূর্ণ’ বলে অভিহিত করেছেন এবং এর সঙ্গে যুক্ত সকল আধিকারিক ও দফতরকে ধন্যবাদ জানিয়েছেন।

Advertisements

আগামিকালই শেষ হচ্ছে মেয়াদ

উল্লেখ্য, আগামিকাল অর্থাৎ ৭ মে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে। ফলে তার আগেই গেজ়েট নোটিফিকেশন জমা দেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন রাজভবনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল।