বুধবার সস্তা হল সোনা, ২২ ও ২৪ ক্যারেটে বড় পরিবর্তন কলকাতায়

বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির প্রভাব আবারও পড়ল আন্তর্জাতিক অর্থনীতির উপর। বিশেষ করে সোনা ও রূপোর বাজারে দেখা যাচ্ছে একের পর এক ওঠানামা, যা সাধারণ বিনিয়োগকারী ...

By Suparna Parui

Published:

Follow Us
Gold Turns Dearer on December 29, Here’s What You’ll Pay Now

বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির প্রভাব আবারও পড়ল আন্তর্জাতিক অর্থনীতির উপর। বিশেষ করে সোনা ও রূপোর বাজারে দেখা যাচ্ছে একের পর এক ওঠানামা, যা সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে মধ্যবিত্ত ক্রেতা সবার মধ্যেই উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধের আবহে (Gold Price) একদিকে যেমন নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ছে, তেমনই দামের ওঠানামায় বাজারে অনিশ্চয়তাও দেখা দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসতেই সোনার দামে বড় পরিবর্তন দেখা গিয়েছিল। সেই সময় আন্তর্জাতিক বাজারে কিছুটা স্থিতিশীলতা এলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। আবার নতুন করে উত্তেজনা বাড়তেই সোনার দাম ওঠানামা শুরু করে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারেও। কলকাতা, দিল্লি ও মুম্বই সব জায়গাতেই সোনার দামে প্রতিদিনই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে আজ বুধবার কিছুটা স্বস্তির খবর মিলেছে ক্রেতাদের জন্য। গতকালের তুলনায় সামান্য কমেছে সোনার দাম। বিশেষ করে কলকাতার বাজারে ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট (Gold Price) দুই ধরনের সোনার দামেই হ্রাস দেখা গিয়েছে। যদিও এই পতন খুব বেশি নয়, তবুও ক্রেতাদের কাছে এটি কিছুটা স্বস্তির খবর।

   

আজকের বাজার দর অনুযায়ী, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম (Gold Price) দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৪১ হাজার ৮৫০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দাম রয়েছে (Gold Price) ১ লক্ষ ৫৪ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪২ হাজার টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৯০০ টাকা। মুম্বইয়েও প্রায় একই ধরণের দাম দেখা যাচ্ছে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা ১ লক্ষ ৪১ হাজার ৮৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনা ১ লক্ষ ৫৪ হাজার ৭৫০ টাকা।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google