Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জোর বৃষ্টির সম্ভাবনা

Weather Update: শনিবার থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Heavy Rain bengal girl

Weather Update: শনিবার থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে। আজ শুক্রবার রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রার পরিবর্তন হবেনা ।

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অবস্থান। গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে ওড়িশা ও ছত্তিশগড় সংলগ্ন এলাকার দিকে এগোবে।

   

দক্ষিণবঙ্গে ২৯ শে জুলাই শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। কলকাতা-সহ বেশ কিছু জেলায় ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে। সপ্তাহান্তে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কতটা ঘাটতি মেটায় সেটাই এখন দেখার।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় আজ ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google