কলকাতা: আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং রাঢ় বাংলার ১৬টি জেলার মোট ১৫২টি আসনে একযোগে ভোটগ্রহণ হতে চলেছে। একুশের নির্বাচনে ৮ দফায় ভোট হলেও, এবার মাত্র ২ দফায় নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। পরিসংখ্যান বলছে, ২০০১ সালের (এক দফায় ভোট) পর এত কম দফায় আর কখনও বিধানসভা নির্বাচন দেখেনি পশ্চিমবঙ্গ।
ভোটের ময়দান: কোথায় কোথায় নির্বাচন?
প্রথম দফায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- বিস্তীর্ণ এলাকা জুড়ে ভোটগ্রহণ হবে।
উত্তরবঙ্গ: কোচবিহারের ৯টি, আলিপুরদুয়ারের ৫টি, জলপাইগুড়ির ৭টি, কালিম্পঙের ১টি, দার্জিলিঙের ৫টি, উত্তর দিনাজপুরের ৯টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি এবং মালদহের ১২টি আসনে ভোট হবে।
দক্ষিণবঙ্গ: মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সমস্ত আসনে ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল।
নজিরবিহীন নিরাপত্তা, কড়া পাহারায় মুর্শিদাবাদ WB election 2026 phase 1 seats list
অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে প্রথম দফাতেই মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। তবে সবচেয়ে বেশি নজরদারিতে থাকছে মুর্শিদাবাদ জেলা।
মুর্শিদাবাদকে দুই ভাগে ভাগ করে নিরাপত্তা বেষ্টনী সাজিয়েছে কমিশন-
মুর্শিদাবাদ পুলিশ জেলা: ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
জঙ্গিপুর পুলিশ জেলা: ৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
সব মিলিয়ে শুধুমাত্র মুর্শিদাবাদেই মোতায়েন থাকছে ৩১৬ কোম্পানি জওয়ান।
প্রার্থী কেন্দ্র রাজনৈতিক দল
শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিজেপি (BJP)
অধীর চৌধুরী বহরমপুর কংগ্রেস (INC)
দিলীপ ঘোষ খড়গপুর সদর বিজেপি (BJP)
নিশীথ প্রামাণিক মাথাভাঙা বিজেপি (BJP)
উদয়ন গুহ দিনহাটা তৃণমূল (TMC)
গৌতম দেব শিলিগুড়ি তৃণমূল (TMC)
শঙ্কর ঘোষ শিলিগুড়ি বিজেপি (BJP)
মৌসম বেনজির নূর মালতীপুর কংগ্রেস (INC)
অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণ বিজেপি (BJP)
মানস ভুঁইঞা সবং তৃণমূল (TMC)
দীব্যেন্দু অধিকারী এগরা বিজেপি (BJP)
মহম্মদ শাহাবুদ্দিন করণদিঘি সিপিআইএম (CPIM)
কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ তৃণমূল (TMC)
অর্পিতা ঘোষ বালুরঘাট তৃণমূল (TMC)
দেবলীনা হেমব্রম রানিবাঁধ সিপিআইএম (CPIM)
বায়রন বিশ্বাস সাগরদিঘি তৃণমূল (TMC)
অজয় এডওয়ার্ডস দার্জিলিং নির্দল
রাজীব বন্দ্যোপাধ্যায় ডেবরা তৃণমূল (TMC)
শিউলি সাহা কেশপুর তৃণমূল (TMC)
স্নেহাশিস চক্রবর্তী জাঙ্গিপাড়া তৃণমূল (TMC)
চন্দ্রনাথ সিনহা বোলপুর তৃণমূল (TMC)
কাজল শেখ হাসন তৃণমূল (TMC)
স্বপ্ন বর্মন রাজগঞ্জ তৃণমূল (TMC)
হুমায়ুন কবীর ডোমকল তৃণমূল (TMC)
হুমায়ুন কবীর রেজিনগর ও সুতি জনতা উন্নয়ন পার্টি




















