পশ্চিমী ঝঞ্ঝায় ব্যাকফুটে শীত! ‘উষ্ণ’ বড়দিন-নববর্ষ

কলকাতা: নিম্নচাপের কাঁটা সরেছে৷ কিন্তু শীতের পথে এখন নতুন ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা৷ যার প্রভাবে ভরা পৌষে থমকে গিয়েছে শীতের সফর৷ এদিকে, রাত পোহালেই বড়দিন৷ কিন্তু, ক্রিসমাসেও নিরাশ করবে ...

By Moumita Biswas

Published:

Updated:

Follow Us
winter weather West Bengal

কলকাতা: নিম্নচাপের কাঁটা সরেছে৷ কিন্তু শীতের পথে এখন নতুন ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা৷ যার প্রভাবে ভরা পৌষে থমকে গিয়েছে শীতের সফর৷ এদিকে, রাত পোহালেই বড়দিন৷ কিন্তু, ক্রিসমাসেও নিরাশ করবে শীত৷ নববর্ষেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস৷ (warm weather on Christmas)

নতুন করে ঢুকছে ঝঞ্ঝা warm weather on Christmas

এক ঝঞ্ঝা বিদায় নিতেই হাজির আরেকটি ঝঞ্ঝা৷ যা একেবারে ভেস্তে দিয়েছে শীতের আমেজ। বড়দিন ও বর্ষশেষের আনন্দে তাল কাটতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। ফলে, বড়দিনে শীতের বদলে উষ্ণতা মেখেই চলবে কেক খাওয়ার পর্ব৷ 

   

বর্ষশেষেও উষ্ণ শীত warm weather on Christmas

মৌসম ভবন জানিয়েছে, আগামী শুক্রবার, ২৭ ডিসেম্বর নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে৷ এর প্রভাবে রাজস্থানের উপর ঘূর্ণাবর্ত তৈরি হবে৷ তার সঙ্গে উত্তর-পশ্চিমে থাকা জেট স্ট্রিম উইন্ড সরাসরি প্রভাব ফেলবে দক্ষিণবঙ্গের উপর৷ বর্ষশেষে লাফিয়ে বড়বে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা খানিকটা কমলেও, বুধবার ফের তা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ 

কবে ফিরবে শীত? warm weather on Christmas

ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে ফের কবে ছন্দে ফিরবে শীত? হাওয় অফিস জানাচ্ছে, শুকনো হাওয়ার প্রবেশ প্রায় বন্ধ৷ শীত ফিরতে সেই ইংরেজি নববর্ষ৷ উত্তর–পশ্চিম ঝঞ্ঝা না কাটা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকার রাতের তাপমাত্রা নামবে না৷ ১৫–১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। ডিসেম্বরের শেষবেলাতেও অনুভূত হবে ফেব্রুয়ারির আমেজ৷ 

উত্তরে বৃষ্টি

দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও, উত্তরে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা৷  ঘন কুয়াশায় ঢাকা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা৷ 

 

West Bengal: Winter in Bengal stalls due to western disturbance. Despite the departure of a low-pressure system, temperatures remain high. Expect warm weather on Christmas and New Year’s Eve. Another disturbance arrives on December 27, affecting the region.

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google