Arvind Kejriwal: অসুস্থ মুখ্যমন্ত্রীর জেলে ওজন কমেছে সাড়ে ৪ কেজি, দাবি করল আপ

  জেল বন্দী রয়েছে দিল্লীর মুখ্যমন্ত্রী। জেলে থাকা কালীন মন্ত্রীর শারীরিক অসুস্থতা দেখা দেয়। জানাযায় মুখ্যমন্ত্রীর মধুমেহ হয়েছে । সাথে তাঁর শরীরের শর্করার মাত্রাও কমছে বাড়ছে । গত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
arvind kejriwal

 

জেল বন্দী রয়েছে দিল্লীর মুখ্যমন্ত্রী। জেলে থাকা কালীন মন্ত্রীর শারীরিক অসুস্থতা দেখা দেয়। জানাযায় মুখ্যমন্ত্রীর মধুমেহ হয়েছে । সাথে তাঁর শরীরের শর্করার মাত্রাও কমছে বাড়ছে । গত সোমবার মন্ত্রীকে তিহারে নিয়ে যাওয়ার পর শারীরিক অবনতির কারনে জেলের চিকিৎসকরা তাঁর ডায়াবেটিস পরীক্ষা করে দেখেন যে তাঁর শরীরে শর্করার মাত্রা ৫০ এর নীচে নেমে গিয়েছে। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর উপর বিশেষ নজর দেন আদালতের চিকিৎসকরা।

   

তবে তিহারের জেল কর্তীপক্ষ জানায় দিল্লির মুখ্যমন্ত্রীর রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ করার জন্য সেন্সর বসানো হয়েছে। এ ছাড়া শরীরের শর্করার মাত্রা যাতে অতিরিক্ত না কমে তার জন্য দেওয়া হচ্ছে লজেন্স । তবে এর পাশাপাশি শর্করার মাত্রা ঠিক থাকার জন্য বাড়ির খাবারের অনুমতি প্রদান করা হয়েছে। কেজরীর অসুস্থতার কথা আগেই প্রকাশ করাছিলেন তাঁর স্ত্রী সুনীতা।

তবে জেলের মধ্যে অসুস্থ হয়ে পরার ঘটনাকে কেন্দ্র করে আম আদমি পার্টি অভিযোগ তুলেছে ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে তাঁর ওজন কমে গিয়েছে প্রায় ৪.৫ কেজি। তবে শেষমেশ তিহাড় জেল কর্তৃপক্ষের দাবি করেছে জেলের মধ্যে আপাতত সুস্থই আছেন কেজরীওয়াল। আপাতত ১৫ই এপ্রিল পর্যন্ত তিহাড়ে থাকছেন অরবিন্দ কেজরীওয়াল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google