Virat-Sourav controversy: “বিরাট” বিতর্কে রাশ টেনে ধরলেন মহারাজ

Sports desk: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ওডিআই অধিনায়কের পদ থেকে বিরাট কোহলিকে বরখাস্ত করার বিতর্কিত ইস্যু (Virat-Sourav controversy) থেকে “Keep Safe Distance” অর্থাৎ বিতর্ক ...

By Rana Das

Published:

Follow Us
Sourav Ganguly

Sports desk: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ওডিআই অধিনায়কের পদ থেকে বিরাট কোহলিকে বরখাস্ত করার বিতর্কিত ইস্যু (Virat-Sourav controversy) থেকে “Keep Safe Distance” অর্থাৎ বিতর্ক বিবাদ থেকে নিজেকে দূরে রাখার নীতি বেছে নিয়েছেন।

গত বুধবার বিরাট কোহলি এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক বয়ানে বলেন, ভারতীয় ওডিআই দলে গার্ড (নেতৃত্ব) পরিবর্তনের বিষয়ে বিসিসিআই এবং এর সদস্যরা তার সাথে কোনও আলোচনা করেনি।

   

বৃহস্পতিবার কলকাতায় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় চলতি বিতর্কে রাশ টেনে ধরার মুহুর্তে পরিষ্কার প্রতিক্রিয়া ,”নো কমেন্টস (কোন মন্তব্য নেই), বিসিসিআই এটা নিয়ে কাজ করছে। আমি কোনও মন্তব্য করবো না এবং এই সময়ে কিছু বলব না।”

বিরাট- সৌরভ বিতর্কের শুরু,বিরাট কোহলিকে ওডিআই অধিনায়কের পদ থেকে অপসারণের একদিন পরে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে তিনি সত্যিই বিরাটের সাথে নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে কথা বলেছিলেন এবং কথোপকথনে তিনি (সৌরভ গঙ্গোপাধ্যায়) বিরাটকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google