বিয়ের দিন স্বামীর সামনেই প্রেমিকের জন্য কেঁদে ভাসাল নতুন বউ

ছেলে হোক বা‌ মেয়ে, সকলের জীবনে বিয়ে হল একটি বিশেষ দিন। আর এই দিনটির জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কিন্তু বিয়ের পর নিজের প্রাক্তন প্রেমিক বা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ছেলে হোক বা‌ মেয়ে, সকলের জীবনে বিয়ে হল একটি বিশেষ দিন। আর এই দিনটির জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কিন্তু বিয়ের পর নিজের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে মিস করলে কী হবে! কেউই ব্যাপারটি ভালো চোখে দেখবে না। যদিও এটা প্রায় অসম্ভব, কিন্তু কিছু মানুষ আছে যারা শুধু তাদের ভালোবাসার প্রতিশোধ নিতে অন্যের হাত ধরে। এই কনের ক্ষেত্রেও এটাই হয়েছে। (Viral Video)

বিয়ের সাজে এক কনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যাতে তাকে বিয়ের পর তার প্রাক্তন প্রেমিকের জন্য গান গাইতে দেখা যায়। তবে আশ্চর্য বিষয় হলো ওই নববধূ তার ভবিষ্যত স্বামীর সামনে তার প্রাক্তন প্রেমিকের জন্য গান গেয়েছেন। এখন যা বাধা ধরা নিয়মের বাইরে, তাই এখন ভাইরাল। যার ফলে এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

   

ভিডিওটি ইউটিউবের বিভিন্ন চ্যানেলে ঘুরপাক খাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়েটি ব্রাইডাল ড্রেস পরে বসে আছে এবং তার প্রাক্তনের জন্য একটি গান বাঁধার প্রস্তুতি নিচ্ছে। যখন তাকে তার প্রাক্তনের নাম জিজ্ঞাসা করা হয়, তখন সে বলে, “আমি প্রাক্তনের নাম নিতে পারব না, সে বদনাম হয়ে যাবে।” এর পরে মেয়েটিকে জিজ্ঞাসা করা হয় যে সে কোন গান গাইবে, উত্তরে সে বলে, “জিতি থী কিসকে লিয়ে”। এই গান যে মন ভাঙ্গা প্রেমিক-প্রেমিকাদের কাছে কতটা কাছের তা বলার অপেক্ষা রাখে না। এরপর মেয়েটি মাইক নিয়ে গান গাইতে থাকে এবং পাশে দাঁড়িয়ে থাকা বর শুধু তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে মানুষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, “যে কোনো ছেলেই এমন গান শুনে পালিয়ে যাবে”। অন্যদিকে আর একজন ব্যবহারকারী লিখেছেন, “বরের প্রতিক্রিয়া দেখার মতো। বরের জন্য আমার খারাপ লাগছে”। ভিডিওতে মেয়েটিকে বলতে দেখা যায় যে, প্রেমিককে পুড়িয়ে মারার জন্যই এই বিয়ে করেছেন তিনি। সেই সঙ্গে তিনি যেভাবে কাঁদতে কাঁদতে গানটি গাইছেন, তা দেখে মানুষ তাদের হাসি নিয়ন্ত্রণ করতে পারছে না।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google