মোবাইল অ্যাপ পরিষেবায় সমস্যা দেখাগেল আইসিআইসিআই ব্যাঙ্কের , বিপাকে অজস্র গ্রাহক

বেসরকারী ব্যাঙ্কের গ্রাহকদেরও এবার চরম সমস্যার মুখোমুখি হতে হলো। কারণ বেসরকারী ব্যাঙ্কের গ্রাহকরা পরিষেবা নিয়ে কমই অভিযোগ তুলে থাকে । কিন্তু এবার তার বিপরীত ঘটনা ঘটলো। কারণ আইসিআইসিআই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ICICI Bank

বেসরকারী ব্যাঙ্কের গ্রাহকদেরও এবার চরম সমস্যার মুখোমুখি হতে হলো। কারণ বেসরকারী ব্যাঙ্কের গ্রাহকরা পরিষেবা নিয়ে কমই অভিযোগ তুলে থাকে । কিন্তু এবার তার বিপরীত ঘটনা ঘটলো। কারণ আইসিআইসিআই ব্যাঙ্কের মোবাইল অ্যাপে সমস্যা দেখা দিয়েছে। যার ফলে কয়েক হাজার গ্রাহক চরম সমস্যায় পড়েছেন। অনেকেই আবার দাবি করছেন, তারা আবার অন্যদের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন। সাথে ক্রেডিট কার্ডের পুরো নাম্বার, মেয়াদ পূর্তির তারিখ, সিভিভি দেখা যাচ্ছে। এমনকী, আন্তর্জাতিক লেনদেন সংক্রান্ত ব্যবস্থায় বদলও আনা সম্ভব হচ্ছে। এর ফলে যে কোনও ব্যক্তি অন্যদের ক্রেডিট কার্ড ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন করতে সক্ষম। আইসিআইসিআই ব্যাঙ্ক ও রিজার্ভ ব্যাঙ্কের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।

প্রকাশ্যে এলো ১৭,০০০ ক্রেডিট কার্ডের তথ্য

   

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই আইসিআইসিআই ব্যাঙ্কের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমাদের নজরে এসেছে, গত কয়েকদিনে যে ১৭,০০০ নতুন ক্রেডিট কার্ড বিলি করা হয়েছে, সেগুলির তথ্য আমাদের ডিজিট্যাল চ্যানেলে ভুল গ্রাহকের কাছে চলে গিয়েছে। আমাদের ব্যাঙ্কের মোট যত ক্রেডিট কার্ড আছে, সেগুলির মধ্যে মাত্র ০.১ শতাংশের তথ্য সংক্রান্ত গোলমাল হয়েছে। আমাদের নজরে আসার পরেই সংশ্লিষ্ট কার্ডগুলি ব্লক করে দেওয়া হয়েছে। গ্রাহকদের কাছে নতুন ক্রেডিট কার্ড পাঠানো হচ্ছে। গ্রাহকদের যে সমস্যায় পড়তে হয়েছে তার জন্য আমরা দুঃখিত। আমরা যথা সাধ্য চেষ্টা চালাচ্ছি যাতে এই সমস্যা থেকে মুক্তি পায় গ্রাহকরা।

বেসরকারি ব্যাঙ্কের পরিষেবা নিয়ে সাধারণত গ্রাহকদের অভিযোগ থাকে না। কিন্তু এবার আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা সমস্যায় পড়ায় এই ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google