শিকাগো: শিকাগোর একটি ছোট ব্যাঙ্কের অকাল পতন দিয়ে ২০২৬ (US bank failure)সালের প্রথম ব্যাঙ্ক কোলাপ্স ঘটল আমেরিকায়। ৩০ জানুয়ারি শুক্রবার ইলিনয় স্টেটের রেগুলেটররা মেট্রোপলিটন ক্যাপিটল ব্যাংক অ্যান্ড ট্রাস্টকে বন্ধ করে দিয়েছে। ফেডারেল ডিপোজিট ইনশুরেন্স কর্পোরেশন এখন এর রিসিভার হিসেবে দায়িত্ব নিয়েছে। এই ঘটনা এ বছরের প্রথম ব্যাঙ্ক ফেলিওর, যা মার্কিন ব্যাঙ্কিং সেক্টরে নতুন করে আলোচনা শুরু করেছে যদিও এটি কোনো বড় সিস্টেমিক সংকটের সংকেত নয়।
মেট্রোপলিটন ক্যাপিটল ব্যাংক অ্যান্ড ট্রাস্ট ছিল শিকাগো ভিত্তিক একটি ছোট, একক শাখার কমিউনিটি ব্যাঙ্ক। ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষে এর মোট অ্যাসেট ছিল প্রায় ২৬১.১ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা এবং ডিপোজিট ২১২.১ মিলিয়ন ডলার। ইলিনয় ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যান্ড প্রফেশনাল রেগুলেশন স্পষ্টভাবে বলেছে, ব্যাঙ্কটিকে বন্ধ করার কারণ “unsafe and unsound conditions” এবং “impaired capital position”।
মমতাকে ডেডলাইন মনে করিয়ে ঘুসপেট নিয়ে বড় বার্তা শাহের
অর্থাৎ, ব্যাঙ্কের মূলধনের অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে এটি আর নিরাপদে চলতে পারছিল না। FDIC-এর প্রাথমিক অনুমান, এই ফেলিওরের জন্য ডিপোজিট ইনশুরেন্স ফান্ড থেকে খরচ হবে প্রায় ১৯.৭ মিলিয়ন ডলার। এই অঙ্ক পরে পরিবর্তন হতে পারে, কারণ বাকি অ্যাসেট বিক্রি করে কিছু টাকা উদ্ধার হবে।ভালো খবর হল, গ্রাহকদের ডিপোজিট একদম নিরাপদ।
FDIC র সঙ্গে একটা পারচেজ অ্যান্ড অ্যাসাম্পশন চুক্তি হয়েছে ডেট্রয়েট-ভিত্তিক ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ব্যাঙ্কের প্রায় সব ডিপোজিট এবং প্রায় ২৫১ মিলিয়ন ডলার অ্যাসেট কিনে নিয়েছে। ব্যাঙ্কের একমাত্র শাখাটি সোমবার থেকে ফার্স্ট ইন্ডিপেন্ডেনসের শাখা হিসেবে আবার খুলবে। গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট, চেক, ডেবিট কার্ড সবকিছু একই রকম চালিয়ে যেতে পারবেন।
FDIC র নিয়ম অনুযায়ী, প্রতি গ্রাহক প্রতি ২৫০,০০০ ডলার পর্যন্ত ডিপোজিট সম্পূর্ণ সুরক্ষিত, আর এখানে সব ডিপোজিটই কভার হয়েছে।এই ঘটনা কি ২০২৩-এর মতো বড় সংকটের শুরু? বিশেষজ্ঞরা বলছেন, না। ২০২৩-এ সিলিকন ভ্যালি ব্যাংক, সিগনেচার ব্যাংকের মত মাঝারি-বড় ব্যাঙ্ক কোলাপ্স করে পুরো সিস্টেমে ঝড় তুলেছিল। কিন্তু মেট্রোপলিটন ক্যাপিটল একটা খুব ছোট, লোকাল ব্যাঙ্ক এর প্রভাব সীমিত।
তবে এটি মনে করিয়ে দিচ্ছে যে, উচ্চ সুদের হার, কমার্শিয়াল রিয়েল এস্টেট লোনের চাপ, unrealized losses এসব এখনও অনেক ছোট-মাঝারি ব্যাঙ্কের জন্য সমস্যা। গত কয়েক সপ্তাহে পলিমার্কেটের মত প্ল্যাটফর্মে জানুয়ারি শেষে ব্যাঙ্ক ফেলিওরের সম্ভাবনা অনেক বেড়েছিল, এবং এই ঘটনা ঘটায় কেউ কেউ বলছেন “prediction came true”। কিন্তু এখনও পর্যন্ত এটি আইসোলেটেড কেস বলে মনে হচ্ছে।
FDIC র তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কয়েকটা ছোট ফেলিওর হয়েছে, কিন্তু ২০২৬-এ এটাই প্রথম। মার্কিন ব্যাংকিং সিস্টেম সামগ্রিকভাবে শক্তিশালী বড় ব্যাংকগুলোর ক্যাপিটাল বাফার ভালো, লিকুইডিটি ঠিকঠাক। তবে রেগুলেটররা সতর্ক। ছোট ব্যাঙ্কগুলোকে আরও কড়া নজরদারিতে রাখা হচ্ছে, বিশেষ করে যাদের CRE (commercial real estate) এক্সপোজার বেশি।




















