Kolkata airport: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক, ইমেলে হুমকির অভিযোগ

বিগত তিনদিনের মধ্যে এই নিয়ে দুইবার। কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো আবার। ইমেল মারফৎ সোমবার সকালে ফের মেল আসে ম্যানেজারের কাছে। তারপর থেকেই বেড়ে যায় কলকাতা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
kolkata airport

বিগত তিনদিনের মধ্যে এই নিয়ে দুইবার। কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো আবার। ইমেল মারফৎ সোমবার সকালে ফের মেল আসে ম্যানেজারের কাছে। তারপর থেকেই বেড়ে যায় কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এইদিন সকাল ৯টা নাগাদ মেল আসে। মেল পাওয়ার সঙ্গে সঙ্গে আবার সজাগ হয়ে যায় প্রশাসন। তাতে লেখা, বোমা লুকনো রয়েছে, যে কোনও মুহূর্তে উড়িয়ে দেওয়া হবে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরটি।প্রসঙ্গত বিগত তিনদিনে মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার মেইল পাওয়ার ঘটনা ঘটল।

এইরকম হুমকির মেল পাওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। বিমানবন্দরে নিযুক্ত চিপ এরর স্পেস সেফটি অফিস, এয়ার প্যাসেঞ্জার ডিউটি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার বিগ্রেড ও কাস্টমস এরপরই বৈঠকে বসে। বিমানবন্দর কর্তৃপক্ষ সিআইএসএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ দিয়ে সমস্ত কিছু তল্লাশি শুরু করে।

   

এখনও পর্যন্ত এই মেল কোথা থেকে এসেছে সেই নিয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে কলকাতা ছাড়াও দেশের আরও বিমানবন্দরে এই রকম ভুয়ো মেল গিয়েছে। তবে সবকিছুর জন্যই সতর্ক আছে প্রশাসন।

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google