Abu Bakar : গ্রেফতার মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী ‘মোস্ট ওয়ান্টেড’ আবু বকর

অবশেষে ধরা পড়ল মোস্ট ওয়ান্টেড আবু বকর (Abu Bakar)। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পিছনে হাত ছিল তার। পরপর ১২টি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। আহত হয়েছিলেন ৭১৩ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Abu Bakar

অবশেষে ধরা পড়ল মোস্ট ওয়ান্টেড আবু বকর (Abu Bakar)। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পিছনে হাত ছিল তার। পরপর ১২টি বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। আহত হয়েছিলেন ৭১৩ জন। তাকে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অস্ত্র ও বিস্ফোরক প্রশিক্ষণ, ধারাবাহিক বিস্ফোরণে ব্যবহৃত আরডিএক্স চালান এবং আমিরশাহির অন্যতম শহর দুবাইয়ে দাউদ ইব্রাহিমের বাড়িতে বসে হামলার পরিকল্পনা রচনা করেছিল বলে মনে করা হয়। পাকিস্তান এবং আমিরশাহিতে দু’টি বাসভবন ছিল আবুর।

   

২০১৯ সালেও তাকে একবার ধরা সম্ভব হয়েছিল। কিন্তু কিছু কাগজপত্রের সমস্যার কারণে আইনের জাল কেটে বেরিয়ে আসে আবু বকর। এবার আর তেমনটা হবে না বলেই মনে করা হচ্ছে। 

সংযুক্ত আরব আমিরশাহি গ্রেফতারের পর দ্রুত  ভারতে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। প্রথমবারের জন্য ভারতীয় আইনের মুখোমুখি হবে আবু।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google