NeoCov : নতুন ধরণের করোনা ভাইরাসে প্রতি ৩জনের মধ্যে ১জনের মৃত্যু হচ্ছে

প্রতি তিনজনের মধ্যে মৃত্যু হচ্ছে একজনের। সংক্রমণ এবং মৃত্যুর হার ভয়ংকর। চিনের উহান প্রদেশের বিজ্ঞানীরা সতর্ক করেছেন। নতুন ধরণের এক করোনা ভাইরাস- NeoCov। MERS-CoV ভাইরাসের সঙ্গে যুক্ত NeoCov। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
IHU: El Corona's new strain in front amidst Omicron panic

প্রতি তিনজনের মধ্যে মৃত্যু হচ্ছে একজনের। সংক্রমণ এবং মৃত্যুর হার ভয়ংকর। চিনের উহান প্রদেশের বিজ্ঞানীরা সতর্ক করেছেন। নতুন ধরণের এক করোনা ভাইরাস- NeoCov।

MERS-CoV ভাইরাসের সঙ্গে যুক্ত NeoCov। এটি ২০১২ এবং ২০১৫ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে দাপট দেখিয়েছিল। নিও-কোভ এবং SARS-CoV-2 এর মধ্যে অনুরূপ বৈশিষ্ট্য বর্তমান। সার্স, যা মানব দেহে করোনা সংক্রমণের জন্য দায়ী।

   

নিওকোভ প্রথম আবিষ্কৃত হয়েছিল দক্ষিণ আফ্রিকার একটি বাদুড় গোষ্ঠীর মধ্যে। এবং প্রাথমিকভাবে মনে হয়েছিল এটি কেবল বাদুড়ের দেহেই সংক্রামক। bioRxiv ওয়েবসাইটে প্রকাশিত একটি নতুন গবেষণা দাবি করেছে যে NeoCoV এবং এর নিকটাত্মীয় PDF-2180-CoV মানব দেহেও  সংক্রামিত হতে পারে।

উহান ইউনিভার্সিটি এবং চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস ইনস্টিটিউট অব বায়োফিজিক্সের গবেষকদের মতে, ‘মানুষের কোষে ভাইরাসের অনুপ্রবেশের জন্য শুধুমাত্র একটি মিউটেশন প্রয়োজন।’ চীনা গবেষকদের মতে, NeoCoV এর মৃত্যুর হার (প্রতি তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়) এবং বর্তমান SARS-CoV-2 করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ হার, এই দুইয়ের মধ্যে বেশ কিছু সম্ভাব্য সাদৃশ্য রয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google