পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে! ১লা এপ্রিলের মধ্যে করতে হবে এই কাজ

ভারতের আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম ভারতীয় ডাক বিভাগ (Post Office)। যদিও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি থেকে বেসরকারি যাবতীয় গুরুত্বপূর্ন নথি এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করা হয়ে এই ডাক বিভাগের মাধ্যমেই।

Person updating post office account online before deadline.

ভারতের আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম ভারতীয় ডাক বিভাগ (Post Office)। যদিও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি থেকে বেসরকারি যাবতীয় গুরুত্বপূর্ন নথি এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করা হয়ে এই ডাক বিভাগের মাধ্যমেই। আর ঠিক সেই কারণেই বর্তমানে ডিজিটাল যুগেও পোস্ট অফিসের গুরুত্ব কমেনি। স্বাধীনতার আগে থেকেই ভারতীয় ডাক বিভাগ বিভিন্ন ভাবে সাধারণ মানুষের নিজের পরিষেবা দিয়ে আসছে আর তার মধ্যেই অন্যতম হলো পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্ক।

কেন্দ্রীয় সরকারের সমীক্ষা অনুযায়ী বর্তমানে ভারতে প্রায় দেড় লক্ষের বেশি পোস্ট অফিস রয়েছে গ্রাম এবং শহরাঞ্চল মিলিয়ে। তাই গ্রামের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শহরের শিল্পপতি সকলেরই প্রথম পছন্দ ভারতীয় ডাক। আবার আর্থিক দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের থেকে কিছু কম যায় না এই সরকারি প্রতিষ্ঠান।

   

তবে এবার নিজের গ্রাহকদের জন্য নতুন এক নির্দেশিকা নিয়ে এলো ভারতীয় ডাক বিভাগ। সম্প্রতি তারা জানিয়েছে আগামী ১লা এপ্রিল মধ্যে ভারতীয় ডাক বিভাগের সমস্ত গ্রাহকদের তাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করাতে হবে তাদের মোবাইল নম্বর। নাহলে বন্ধ হয়ে যাবে পোস্ট অফিসের অ্যাকাউন্ট। বর্তমানে ব্যাঙ্ক জালিয়াতি রুখতে এই রকম পদক্ষেপ অনেক আগে থেকেই নিয়েছে ভারতের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান।

ঠিক সেই কারণেই নিজেদের গ্রাহকদের আরও কিছুটা আর্থিক সুরক্ষা দিতে চায় ভারতীয় ডাক বিভাগ। এই লিঙ্ক অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতেই করা যাবে বলে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ। অনলাইনের ক্ষেত্রে বাড়ি বসে নিজের মোবাইল থেকে indianpost.gov.in থেকে করা যাবে লিঙ্ক।