HomeUncategorizedSri Lanka: টাকায় লেগেছে আগুন, কাঠ কয়লায় ভরসা লঙ্কাবাসীর

Sri Lanka: টাকায় লেগেছে আগুন, কাঠ কয়লায় ভরসা লঙ্কাবাসীর

কাঠ কয়লা আর হারিকেনের যুগ আবার ফিরেছে শ্রীলংকা! কয়েক মাস ধরেই টানাটানিতে চলছে শ্রীলংকার (Sri Lanka) সরকার। দেনার বোঝায় মুখ থেঁতলে পড়েছে রাজকোষ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। তেল নেই, খাবার নেই। থেমে থেমেই বিদ্যুৎ বিভ্রাট। জ্বালানি চাহিদা পূরণে ভরসা পুরনো কাঠ কয়লা।

প্রায় ৫০ বছর পর হঠাৎই বেড়ে গেছে কেরোসিনের বাতি ও কাঠ-কয়লার দাম। একটি কাচের চিমনির দামে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫০০ শ্রীলংকান রুপি। আর কাঠ-কয়লার আয়রন মেশিন বিক্রি হচ্ছে ৯০০ লঙ্কা রুপিতে। হারিকেনের চাহিদাও বেড়েছে। স্থানীয় বাজারে সরবরাহের অভাবে পণ্যটির সংকটও তৈরি হয়েছে।

   

শ্রীলংকার নাগরিকরা বলছেন, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটির অর্থনীতি। শুধু বিদ্যুৎ বিভ্রাট নয়, গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে দেশটিতে।

শ্রীলংকায় চলছে কাগজ সংকট। বন্ধ হতে চলেছে লেখাপড়া।

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর