উল্টোডাঙা অগ্নিকাণ্ডে অবৈধ বহুতলের হদিশ, পুরসভার ১৫ লাইসেন্সে প্রশ্ন

পুরসভার নথিতে ভবনের অস্তিত্ব নেই, তবু ১৫টি ট্রেড লাইসেন্স। উল্টোডাঙার আগুন ঘিরে অবৈধ নির্মাণে কড়া পদক্ষেপের ইঙ্গিত।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ultadanga-fire-illegal-building-kmc-trade-licence

কলকাতা: চেয়ারে বসেই অ্যাকশন মুডে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি৷ বুধবার তিনি জানান, উল্টোডাঙায় ভয়াবহ আগুন লাগা বহুতল ভবনটি সম্পূর্ণ অবৈধ বলে প্রমাণিত হয়েছে। কলকাতা পুরসভার নথিতে এই ভবনের কোনও অস্তিত্বই নেই। অথচ পুরসভা ওই ভবনে ১৫টি ট্রেড লাইসেন্স দিয়েছে। কোনও বিল্ডিং প্ল্যানও অনুমোদিত ছিল না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছেন। তিনি জানিয়েছেন, অবৈধ কারখানার মালিক শেখ নাসির ও শামিম মহম্মদকে গ্রেফতার করা হয়েছে।

   

বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি’কে নির্দেশ দেওয়া হয়েছে শহরের সব অবৈধ কারখানায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে। বিশেষ করে কসবা, তিলজলা, ইকবালপুর ও মোমিনপুর এলাকায় এই অভিযান চালানো হবে।

মুখ্যমন্ত্রী বলেছেন, একদিনের মধ্যে পুর ও নগরোন্নয়ন সচিবকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ এবং কেএমসির সাহায্যে এই কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। যারা সতর্ক হতে চান, এখনই সতর্ক হয়ে যান। আমরা সংশোধনের সুযোগ দিচ্ছি, কিন্তু এই ধরনের অবৈধ কার্যকলাপ আর চলবে না।”

এই ঘটনা দেখিয়ে দিচ্ছে , কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ বড় আকারে ছড়িয়ে পড়েছে। এসব ভবনে বাণিজ্যিক কার্যকলাপ চললেও পুরসভার নথিতে কোনও অনুমোদন নেই। ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি।

সরকারের এই পদক্ষেপ রাজ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে একটি বড় অভিযানের সূচনা বলে মনে করা হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google