লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের ১২টি কামরা, মৃত ২, আহত বহু

ফের একবার প্রশ্নের মুখে রেল ব্যবস্থা। আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের  গোন্ডা-গোরখপুর রেলপথের মোতিগঞ্জের পেকৌরা গ্রামের কাছে উল্টে গেল চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ৫টি বগি। লাইনচ্যুত হয়েছে ১২টি বগি বলে খবর। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফের একবার প্রশ্নের মুখে রেল ব্যবস্থা। আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের  গোন্ডা-গোরখপুর রেলপথের মোতিগঞ্জের পেকৌরা গ্রামের কাছে উল্টে গেল চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ৫টি বগি। লাইনচ্যুত হয়েছে ১২টি বগি বলে খবর। এবার এই ঘটনায় জানা গেল মৃতের সংখ্যা। 

আশঙ্কাই যেন সত্যি হল সকলের। গোন্ডার কাছে ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নেটিজেনরা ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি তুলেছেন। চারিদিকে মানুষের হাহাকার শোনা যাচ্ছে। 

   

ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার বিষয়ে উত্তর-পূর্ব রেলের সিপিআরও পঙ্কজ সিং বড় তথ্য দিয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “রেলের মেডিক্যাল ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ শুরু করেছে। জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর। ঘটনাটি ঘটেছে দুপুর ২.৩৭ নাগাদ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৪-৫টি বগি লাইনচ্যুত হয়েছে।” 

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google