Salt Lake: সল্টলেকে হাড়হিম করা হত্যাকাণ্ড, বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার
বুধবার সাত সকালে ফের কলকাতায় হাড়হিম করা ঘটনা ঘটে গেল। সল্টলেকের (Salt Lake) এক অভিযাত এলাকায় খুন হয়ে গেলেন বৃদ্ধ দম্পতি। জানা গিয়েছে, আজ চিকিত্সক ৭৮ বছরের যদুনাথ ...
বুধবার সাত সকালে ফের কলকাতায় হাড়হিম করা ঘটনা ঘটে গেল। সল্টলেকের (Salt Lake) এক অভিযাত এলাকায় খুন হয়ে গেলেন বৃদ্ধ দম্পতি। জানা গিয়েছে, আজ চিকিত্সক ৭৮ বছরের যদুনাথ এবং মন্দিরা মিত্রের দেহ উদ্ধার হল সল্টলেকের সেক্টর ৩-এর জিসি ব্লকে।
স্থানীয় সূত্রে খবর, নিজের বাড়িতেই খুন বৃদ্ধ দম্পতি। মৃতদের পাশ থেকেই মিলেছে রক্তমাখা ছুড়ি। স্বামীর দেহ লিভিং রুমে এবং শৌচাগার থেকে মহিলার দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কাউন্সিলরের বাড়ির পাশ থেকেই উদ্ধার হয়েছে এই মৃতদেহ।
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।