একরত্তি শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ট্রাক চালকের বিরুদ্ধে

দু বছরের মেয়েকে নিয়ে এক ব্যক্তির বাড়িতে বেড়াতে এসছিল বাবা ও মা। এরপর নিজেদের ছোট্ট মেয়েকে ওই ব্যক্তির কাছে রেখে তারা গিয়েছিলেন বাজারে মাংস কিনতে। অভিযোগ এরপর ওই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

দু বছরের মেয়েকে নিয়ে এক ব্যক্তির বাড়িতে বেড়াতে এসছিল বাবা ও মা। এরপর নিজেদের ছোট্ট মেয়েকে ওই ব্যক্তির কাছে রেখে তারা গিয়েছিলেন বাজারে মাংস কিনতে। অভিযোগ এরপর ওই শিশুকন্যাটিকে গাড়ির ভিতরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে ওই ব্যক্তি ব্যক্তি। অভিযুক্ত পেশায় একজন চালক। নৃশংস এই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর আট্টিবালি এলাকায় ।

জানা গিয়েছে অত্যাচার সহ্য করতে না পেরে ওই একরত্তি অজ্ঞান হয়ে যায়। তখন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ওই ট্রাকচালক। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে পুলিশ। অভিযুক্ত ট্রাকচালক পুলিশকে জানায়, গাড়ির আসন থেকে পড়ে গিয়ে ওই শিশুটি গুরুতর আঘাত পেয়েছিল। সঙ্গে সঙ্গেই সে তাকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসকরা জানান, ওই শিশুটি মারা গিয়েছে। অভিযুক্ত ট্রাকচালকের বয়ানে সন্দেহ হয় পুলিশের। তারা দেহটি ময়নাতদন্তে পাঠায়।

   

ময়নাতদন্ত রিপোর্ট আসার পর দেখা যায়, ওই দু বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। এরপরই ট্রাক চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত ট্রাকচালক শিশুটিকে ধর্ষণ করে খুন করার কথা স্বীকার করে। মৃত শিশুটির মা-বাবা ওই ট্রাক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google