Transfer News: নর্থইস্টের এই তারকা ফুটবলারকে এবার সই করাল ইন্টার কাশি

Transfer News: দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবারই কোনো না ক্লাবের আগমন ঘটে জাতীয় টুর্নামেন্ট তথা আইলিগে। এবার ও থেকেছে একই ট্রেন্ড। এবার উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে আসলো কোনো ফুটবল ক্লাব।

By Rana Das

Published:

Follow Us
Sehnaj Singh

Transfer News: দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবারই কোনো না ক্লাবের আগমন ঘটে জাতীয় টুর্নামেন্ট তথা আইলিগে। এবার ও থেকেছে একই ট্রেন্ড। এবার উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে আসলো কোনো ফুটবল ক্লাব। সেটি হল বারাণসীর এই ইন্টার কাশি ( Inter Kashi) ফুটবল ক্লাব।

মূলত একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে এবার বড় টুর্নামেন্টে খেলতে নামছে এই দল। যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরা ও ইন্টার এসক্যালডেসের মতো ক্লাব। যাদের মধ্যে রয়েছে জেরার্ড পিকের মতো ব্যক্তিত্বের ক্লাব। বর্তমান সময়ে দাঁড়িয়ে আই লিগের জন্য নিজেদের শক্তিশালী দল নামানোই একমাত্র লক্ষ্য এই ফুটবল ক্লাবের।

   

সেজন্য এবার তড়িঘড়ি করে আগত মরশুমের জন্য কোচ নির্বাচন করার পাশাপাশি শক্তিশালী দল গঠনের দিকেও নজর দেওয়া হয় তাদের তরফে। সেইমতো গত কয়েকমাস ধরে একাধিক দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের দিকে ও সমান নজর দেওয়া হয় তাদের তরফে।

গত কয়েকদিন আগে জামশেদপুর এফসির প্রাক্তন কোচকে দলের দায়িত্ব দেওয়ার পর একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারকে দলের জন্য চূড়ান্ত করতে থাকে চূড়ান্ত করতে থাকে এই নয়া দল। গত কয়েকদিন আগেই ব্রিটিশ ফুটবলার পিটার হার্টলিকে দেওয়া হয় এই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব। যারফলে, নয়া ফুটবল মরশুমে এই দলের জার্সিতে দলে দেখা যাবে এই ব্রিটিশ ফুটবলারকে। তবে শুধু বিদেশি ফুটবলার নয়, এবার এই নয়া দল তথা ইন্টার কাশির জার্সিতে দেখা যাবে দেশের অন্যতম জনপ্রিয় তারকা সেহনাজ সিংকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

শেষ ফুটবল মরশুমে আইএসএলের অন্যতম জনপ্রিয় দল নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেললেও এবার আইলিগের এই নতুন দল ইন্টার কাশির হয়ে খেলবেন এই তারকা। যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি মরশুমের জন্য এই দলে খেলবেন এই তারকা। একটা সময় পৈলান অ্যারোজের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিল তিনি, পরবর্তীতে মুম্বই এফসি থেকে শুরু করে এটিকে ও পরবর্তীকালে এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলেন এই ফুটবলার। তবে এবার জন আব্রাহামের দলের জার্সিতে মাঠ কাপাবেন এই তারকা।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google