আইলিগের এই মিডফিল্ডারকে টানতে এবার আসরে নামল পাঞ্জাব

Transfer Buzz: কিছু সপ্তাহ আগেই শেষ হয়েছে ফুটবল মরসুম। যেখানে ব্যাপকভাবে সক্রিয়তা দেখিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। তবে খুব একটা পিছিয়ে থাকেনি দেশের অন্যান্য ফুটবল ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Real Kashmir’s Ramsanga Tlaichhun

Transfer Buzz: কিছু সপ্তাহ আগেই শেষ হয়েছে ফুটবল মরসুম। যেখানে ব্যাপকভাবে সক্রিয়তা দেখিয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। তবে খুব একটা পিছিয়ে থাকেনি দেশের অন্যান্য ফুটবল ক্লাব গুলি। মরসুমের শুরুতেই সকলকে চমকে দিয়েছিল দেশের অন্যান্য ক্লাব। যার মধ্যে অন্যতম নর্থইস্ট ইউনাইটেড। সবুজ-মেরুন ব্রিগেডকে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড জয় করেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। তারপর যদিও দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে অভূতপূর্ব পারফরম্যান্স থাকে মেরিনার্সদের। আইএসএলের লিগ শিল্ডের পাশাপাশি এবার লিগ কাপ ও জয় করে সবুজ-মেরুন শিবির।

যদি ও সুপার কাপে বজায় থাকেনি সেই ছন্দ। শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে সুপার কাপ জয় করে এফসি গোয়া। যা নিঃসন্দেহে বিরাট বড় পাওনা গোয়ার ফুটবলপ্রেমীদের কাছে। তবে মরসুম শেষ হলেও এখন থেকেই নয়া সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সকলে। আইএসএল হোক কিংবা আইলিগ ঘর গোছানোর কাজে বদ্ধপরিকর সকলেই। বর্তমানে ট্রান্সফার উইন্ডো খোলার পর ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। গতবছর ট্রফি জয়ের পর বহু প্রত্যাশা নিয়ে এবার শক্তিশালী দল সাজিয়েছিল ম্যানেজমেন্ট। যুক্ত করা হয়েছিল একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারকে। কিন্তু ভালো পারফরম্যান্স থাকেনি।

   

এই ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মশাল ব্রিগেড। সেজন্য আইএসএলের পাশাপাশি আইলিগের একাধিক ফুটবলারদের দিকে নজর ছিল ম্যানেজমেন্টের। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল রামসাঙ্গা ত্লাইছুনের নাম। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের এই মাসের শেষেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রিয়াল কাশ্মীর ফুটবল দলের। তারপরেই এই ফুটবলারকে দলে নিতে বদ্ধপরিকর আইএসএলের ক্লাব গুলি। প্রথমদিকে তাঁকে নেওয়ার ক্ষেত্রে হায়দরাবাদ এফসি এগিয়ে থাকলেও পরবর্তীতে আসরে নামে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে যায় অনেকটাই। কিন্তু এবার আসরে নেমেছে পাঞ্জাব এফসি। শোনা যাচ্ছে, এই ফুটবলারকে দলে টানার জন্য অল আউট যেতে চলেছে পাঞ্জাব। যারফলে সব ঠিকঠাক থাকলে নয়া সিজনে আইএসএল খেলা নিশ্চিত এই ফুটবলারের।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google