Raiganj: বাদুড় তাড়ানোর জন্য টিন বাজাতেই মৃত্যু গৃহবধূর

বর্তমানে তিনি রায়গঞ্জ (Raiganj) মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার মুদাফতপুর সংলগ্ন মধ্য গৌরীপুর গ্রামে।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
raiganj medical college

লিচু গাছে বাদুড় তাড়ানোর জন্য টিন বাজানোই কাল হল ! এই ঘটনাটি কেন্দ্র করে ভাসুরের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল ভাইয়ের স্ত্রীর। ঘটনায় আহত হয়েছেন মৃত গৃহবধূর স্বামী সুকুমার রায়(৫০)।

বর্তমানে তিনি রায়গঞ্জ (Raiganj) মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার মুদাফতপুর সংলগ্ন মধ্য গৌরীপুর গ্রামে।

   

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম কমলা রায়(৪৫)। এই ঘটনায় অভিযুক্ত ভাসুর সুবোধ রায় তার স্ত্রী ও পুত্রের নামে সোমবার কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার ভাই বিমল বর্মন। অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পাশাপাশি খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, সুবোধ রায় পুলিশি পাহারায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তার বা কান ধারালো অস্ত্রের আঘাতে কেটে গেছে। গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google